বহরমপুরের পর এবার কংগ্রেসের শক্ত ঘাঁটি পুরুলিয়ার ঝালদা পুরসভারও দখল নিল তৃণমূল। রাস্তাটা পুরানোই। ১১ আসন বিশিষ্ট ঝালদা পুরসভার ৫ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন। দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ২ বাম কাউন্সিলরও। একজন নির্দল কাউন্সিলরও একই পথে হেঁটেছেন। ফলে আপাতত এই পুরসভায় তৃণমূলের দখলে ৮টি আসন। যা ঝালদা পুরসভার দখল নেওয়ার জন্য যথেষ্ট। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৫টিই তৃণমূলের দখলে চলে এসেছে। মুর্শিদাবাদ ও কান্দি পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেসের সলতে। বহরমপুর পুরসভা দখলের পর যা দখলে নেওয়া তৃণমূলের বাঁ হাতের খেলা বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…