Kolkata

বঙ্গে বর্ষা কবে, উত্তর নেই আবহাওয়া দফতরের কাছেও

কেরালায় বর্ষা ঢোকার এক সপ্তাহ পরে বঙ্গে বর্ষা প্রবেশ করে। এটাই চিরাচরিত পূর্বাভাস। তবে বাস্তবে তা অনেক সময় মেলেনা। কিছুটা দেরি হয় বঙ্গে বর্ষা প্রবেশ করতে। এবার খোদ কেরালাতেই বর্ষা ঢুকেছে এক সপ্তাহ পরে। অর্থাৎ যে ৮ জুন বঙ্গে বর্ষার প্রবেশের কথা থাকে, সেদিন কেরালাতে এবার বর্ষা প্রবেশ করেছে। ফলে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে দেরি। কিন্তু সেই দেরি কতটা? কবে ঢুকবে বর্ষা? আমজনতা‌র এ প্রশ্নের উত্তর নেই আবহাওয়া দফতরের কাছেও।

বর্ষা ঢোকার জন্য যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়, তার লেশমাত্রও এখন দেখা যাচ্ছে না। বরং প্রবল অস্বস্তিকর গরমে দিনভর নাজেহাল দশা হচ্ছে বাংলার মানুষের। সারাদিন ধরে ঘেমেই চলেছেন সকলে। প্রবল আর্দ্রতার কারণে ঘাম থামার নাম নিচ্ছে না। যা দ্রুত শরীরে ক্লান্তি এনে দিচ্ছে। কেবল যাঁরা এসি-র মধ্যে থাকছেন তাঁরা কিছুটা স্বস্তিতে থাকতে পারছেন। কিন্তু আমজনতার বড় অংশই এসি-তে থাকেন না। ফলে তাঁদের ভুগতে হচ্ছে অসহ্য গরমে।

হাওয়া অফিস বলছে আরব সাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘বায়ু’-র প্রভাবে মৌসুমি বায়ু প্রবেশে বাধা পাচ্ছে। ফলে বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন। এখন যা পরিস্থিতি তাতে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকা তো দূরে থাক, বরং এমনই অসহ্য অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি পশ্চিমাঞ্চলের ৩টি জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তারা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026