Kolkata

নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির পূর্বাভাস

বাংলা ও ওড়িশা সীমান্তে প্রবল নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় কখনও থামছে বৃষ্টি। তো কখনও আকাশের ঘনঘটা বেড়ে বৃষ্টি নামছে। তবে অতি ভারী বর্ষণ যাকে বলে তা হয়নি। ফলে রাস্তাঘাট জলে ভিজলেও জলে ভরেনি। মানুষের সমস্যার কারণ হয়নি।

মাঝে বেশ কিছুদিন রোদ ছিল কড়া। শ্রাবণেও বৃষ্টির তেমন দেখা মিলছিলনা। সেই অবস্থা কেটে মানুষকে স্বস্তি দিয়ে নিম্নচাপের হাত ধরে শনিবার থেকে নেমেছে বৃষ্টি। ছুটির দিনে অবশ্য যে বৃষ্টি উপভোগ্য হয়, কাজের দিনে সেই বৃষ্টিই চরম সমস্যার কারণ হয়। তাই সকলেই চাইছেন সোমবারও এমন পরিস্থিতি না থাকুক। যদিও পূর্বাভাস বলছে বৃষ্টি রবিবারই বিদায় নিচ্ছেনা। নিম্নচাপ দুর্বল না হওয়া পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে বলই মনে করছেন আবহবিদেরা। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। এদিকে বৃষ্টির জেরে কার্যত রবিবার একটা দারুণ ছুটিতে মাতোয়ারা গোটা দক্ষিণবঙ্গের মানুষ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026