বৃষ্টি, প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে স্থলভূমির দিকে অগ্রসর হবে। তবে এখন যা অবস্থা তাতে তার অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। ফলে তা রাজ্যের উপকূলীয় এলাকা দিয়ে ঢুকে পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। তবে ছাড় পাবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও আগামী শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে এখানে অতি ভারী বৃষ্টি হবেনা। হবে মাঝারি থেকে হাল্কা বৃষ্টিপাত। শুক্রবার এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া বিভিন্ন সমুদ্রতটের পর্যটন কেন্দ্রগুলিতেও সপ্তাহান্তে মানুষের ঢল নামে। সেখানেও পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধ করা হয়েছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…