State

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভিজবে বাংলার ১০ জেলা।

হালখাতা, লক্ষ্মী গণেশ পুজো, মন্দিরে মন্দিরে পুজো, কোল্ড ড্রিংকস, মিষ্টি মুখ, নতুন বছরের ক্যালেন্ডার, গয়নার দোকানে ক্রেতার ভিড় সব মিলিয়ে পয়লা বৈশাখ দিনটায় এক অন্যই উৎসবের আনন্দে মেতে ওঠে বাঙালি।

বাংলা ক্যালেন্ডারের শুরুর দিনটায় সাবেকি সাজ, শাড়ি, পাঞ্জাবিতে বাঙালি একটা দিনের জন্য নিপাট বাঙালিয়ানায় মেতে ওঠে। সেই উৎসব মুখর দিনে ঝড়বৃষ্টির ভ্রুকুটি।

আবহাওয়া দফতর জানাচ্ছে পয়লা বৈশাখ রাজ্যের ১০ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতি জেলা ভেদে থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে থাকবে বৃষ্টি।

তবে এই তালিকায় কলকাতা পড়ছে না। কলকাতায় পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে একইভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে ঝড়ের গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে একেবারে শুকনো পয়লা বৈশাখ কাটাতে পারছেনা সারা বাংলা।

কলকাতায় পয়লা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন হয়। এছাড়া সন্ধে নামলেই বিভিন্ন দোকানে ভিড় জমে ওঠে। ঝড়বৃষ্টি হলে পয়লার সন্ধেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার সম্ভাবনা অবশ্য দেখছেন না আবহবিদেরা। ফলে কলকাতাবাসীর ঝড়বৃষ্টি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই।

News Desk

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কন্যা রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026