Kolkata

মুখ ঘুরিয়ে চিন্তা বাড়াল নিম্নচাপ

ঠিক ছিল ওড়িশা ভাসিয়ে তা ক্রমশ সরবে আরও উত্তরে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে রবিবারের পর থেকে। কিন্তু খেয়াল বদলে এবার মুখ ঘুরিয়ে বঙ্গোপসাগরের ওপর তৈরি গভীর নিম্নচাপ চলল উত্তর-পূর্ব মুখে। ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা হয়ে সে চলে যাবে বাংলাদেশের দিকে। অগত্যা রবিবার থেকে আবহাওয়ার উন্নতি এখন দুরস্ত। বরং হাল আরও বেহাল দশার দিকেই যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘের চাদর আরও পুরু হবে।

এমনিতেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এদিন ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি, কোথাও কম। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা মুখ ঢেকেছে মেঘে। কলকাতাতেও ভোর থেকেই মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। সেই বৃষ্টি বিকেল গড়ানোর পর আরও বাড়বে বলেই পূর্বাভাস। ফলে শীতের দফারফা। এখন তো যা অবস্থা নিম্নচাপের থেকে কখন রেহাই মিলবে তাই পরিস্কার নয়। আর পরিস্কার হওয়ার পরই যে শীত ফিরবে এমনও নয়। অন্তত আবহবিদরা তো তেমন কোনও আশ্বাস দিতে পারছেন না। নিম্নচাপ কাটার পর কাশ্মীরে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা ফের শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বঙ্গবাসীর কপালের ভাঁজ পুরু হয়েছে। অনেকেরই জিজ্ঞাসা যা চলছে তাতে এবার আদৌ শীত নামক ঋতুটির পরশ মিলবে তো? নাহ, এ প্রশ্নেরও সঠিক উত্তর এই মুহুর্তে কারও কাছে নেই।

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026