Kolkata

আরও ২ দিন বৃষ্টি চলবে

বুধবারের পর বৃহস্পতিবারও আকাশের মুখ ভার। মেঘের পুরু চাদরে ঢাকা আকাশ। মাঝেমধ্যেই নামছে বৃষ্টি। তবে ঝিরঝিরে। তাতে কী? স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় হেমন্ত ভ্যানিস। সেখানে জোলো বর্ষার আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে অন্ধ্রপ্রদেশের ওপর থাকা নিম্নচাপটি এদিন ওড়িশা উপকূলের কাছে সরে এসেছে। অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। ফলে আগামী ২ দিন বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম।

এদিকে বৃষ্টির জেরে নতুন করে ডেঙ্গি সহ মশাবাহিত রোগ তার স্বরূপ ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ছোট ছোট জায়গায় বৃষ্টির জল জমে যায়। বৃষ্টি থামলে সেই জলেই নিশ্চিন্তে ডিম পাড়ে মশা। বৃষ্টি বন্ধ হয়ে ভাল রোদ উঠলে আর আবহাওয়া শুকনো হলে জমা জল শুকিয়ে যায়। তাতে মশার প্রজনন বাধা পায়। ডিম পাড়ার উপযুক্ত জায়গার অভাব আর বাতাসে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি, দুইই কমিয়ে দেয় মশার প্রজনন। ফলে কমে যায় মশাবাহিত রোগও। কিন্তু দফায় দফায় নিম্নচাপ আর বৃষ্টি সেই অবস্থা হতে দিচ্ছে কই? ফলে বাড়ছে মশার দাপট। বাড়ছে মশাবাহিত রোগের দাপট।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026