Kolkata

বৃষ্টিতে ভিজছে শহর থেকে গ্রাম, কবে থেকে কমবে বৃষ্টি, মিলল পূর্বাভাস

মঙ্গলবার টানা বৃষ্টির জেরে নাজেহাল শহর জীবন। যদিও তার মধ্যে স্বস্তি একটাই। গরম কিছুটা কমেছে। এই বৃষ্টি কবে কমবে তার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ। জুলাই মাসটা প্রায় শুকনোই কেটেছে দক্ষিণবঙ্গের। গরমে নাজেহাল হতে হয়েছে মানুষকে। কিন্তু পয়লা অগাস্টেই ভোল গেছে বদলে। গরম কেটে আকাশ কালো করে নেমেছে বৃষ্টি। যে বৃষ্টি সারা দিনের পর সারা রাতও চলেছে।

সকালেও মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি নামছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের কারণে অগাস্ট পড়তেই বৃষ্টির ছোঁয়া পেল দক্ষিণবঙ্গ।

এই নিম্নচাপের জেরে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও। তুলনায় কম হলেও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলি বৃষ্টি পাবে। বুধবার রাত পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।

আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে ক্রমে বৃষ্টি কমবে। তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। তবে জুলাইয়ের মত এতটা শুকনো বোধহয় অগাস্টে যাবেনা দক্ষিণবঙ্গের দিনগুলো।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অগাস্টে দক্ষিণবঙ্গ বেশি না হলেও স্বাভাবিক বৃষ্টি পেতে পারে। এতে বৃষ্টির ঘাটতি নিয়ে কৃষকদের চিন্তা অনেকটাই কাটতে পারে।

মঙ্গলবার থেকে বৃষ্টির জেরে কিন্তু কলকাতা ও তার আশপাশের বিভিন্ন জেলায় অনেক জায়গা জলের তলায় চলে গেছে। জল জমে দুর্ভোগ বেড়েছে। বিটি রোড সংলগ্ন এলাকাতেও জল জমে আছে অনেক জায়গায়। কয়েক জায়গায় জলের কারণে যানবাহনের গতি মন্থর।

তবে এই বৃষ্টি দুর্ভোগের কারণ হলেও মানুষ কিন্তু স্বস্তি পেয়েছেন। হতে পারে অফিসে বা অন্য কাজে যেতে সমস্যা কিছুটা হয়েছে। কিন্তু আবহাওয়ার এই বদলটা উপভোগ করছেন কম বৃষ্টির জেরে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026