বৃষ্টি, প্রতীকী ছবি
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের জেরে পুড়তে থাকা শরীর এবং মন চাইছিল একটু মেঘ করুক, বৃষ্টি নামুক। গরমের চোখরাঙানি সহ্য করা আর যাচ্ছেনা! সেইসময় আবহাওয়া দফতর জানায় শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি। কলকাতায় বৃষ্টি হবে রবিবার থেকে।
রবিবার দু এক জায়গায় বৃষ্টি হলেও সোমবার কিন্তু বেলা বাড়তেই মেঘে ঢাকতে শুরু করে কলকাতা সহ আশপাশের জেলার আকাশ। রাস্তায় ধুলোর কুণ্ডলী পাকিয়ে দমকা হাওয়া দাপট দেখাতে থাকে। ঠান্ডা ঝোড়ো হাওয়া শরীর জুড়িয়ে দিতে থাকে। তারপর নামে বৃষ্টি।
মেঘে ঢাকা আকাশ অবশেষে সিক্ত করতে থাকে চারধারের সঙ্গে মানুষের শরীর মনও। স্বস্তির এই আবহাওয়া, তোফা বৃষ্টি যদিও ক্ষণিকের অতিথি বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বদলে যেতে পারে আবহাওয়া। তবে বন্ধ হলেও ফের ঝড়বৃষ্টি হবে। এভাবেই শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস।
অন্যদিকে শুক্রবার থেকেই বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ফিরে আসবে গরম। সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার ২ বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে গরম ফিরতে চলেছে।
তবে শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর কি বৈশাখের দাবদাহ ফের তাণ্ডব চালাবে? সে বিষয়টি স্পষ্ট না করলেও গরম যে ফিরবে তা পরিস্কার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…