Entertainment

বউমা আলিয়া ভাটকে জন্মদিনে কি দিলেন শাশুড়ি নীতু সিং

আলিয়া ভাট জন্মদিনে ভেসে গেলেন শুভেচ্ছার বন্যায়। তবে তাঁর শাশুড়ি তাঁকে কি দিলেন সেদিকে চেয়েছিলেন সকলেই। যা পেলেন তা মন ভাল করে দেওয়ার মতই।

এখন তিনি রণবীর কাপুরের স্ত্রী। ফলে কাপুর পরিবারের বহুরানি অর্থাৎ বউমা। সিনেমা জগত মানেই কাপুর পরিবারের প্রায় প্রতিটি মানুষের সঙ্গে রূপোলী পর্দায় যোগ।

আলিয়ার শাশুড়ি নীতু সিংও একটা সময় পর্দা কাঁপিয়েছেন। সেই নীতু আর ঋষি কাপুরের সন্তান রণবীরের স্ত্রী আলিয়া তাই বড়ই আদরের।

৩০ বছরে পা দিলেন আলিয়া। সন্তানের মা হওয়ার পর শ্বশুরবাড়িতে তাঁর প্রথম জন্মদিনও। সেই আলিয়ার জন্মদিনে শাশুড়ি কি দিলেন সেদিকে চেয়েছিলেন সকলেই।

নীতু অবশ্য নিরাশ করেননি। তাঁর আদরের বউমাকে তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, তাঁর বহুরানি আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা এবং অনেক ভালবাসা।

শাশুড়ির থেকে পাওয়া শুভেচ্ছা অবশ্যই বিশেষ। তবে এদিন বোনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি পূজা ভাটও। তিনি লেখেন হ্যাপি ইন্টারন্যাশনাল আলিয়া ভাট ডে!

সেইসঙ্গে পূজা পোস্ট করেন তাঁর বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁদের ২ বোনের ছবি। এছাড়া অনেকেই আলিয়া ভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

আলিয়া সবে মা হয়েছেন। তবে কাজ থেমে থাকবেনা। আগামী দিনে তাঁকে ফের পর্দায় দেখা যেতে চলেছে। করণ জোহরের রোমান্টিক কমেডি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমায় আলিয়ার সঙ্গে থাকছেন রণবীর সিং, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মত তারকারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026