SciTech

৭৪ বছর বয়সেও ডিম পাড়ল বিশ্বের সবচেয়ে বৃদ্ধা পাখি

সে নিজেই একটা ইতিহাস। হিসাব বলছে তার বয়স এখন ৭৪ বছর। পাখিদের জগতে সে সবচেয়ে বয়স্ক। এই বয়সেও ডিম পাড়ল সে।

প্রকৃতি সর্বদাই চমক দেয়। জানান দেয় কোনও কিছুই চিরদিনের নয়। কোনও নিয়মও নয়। একটি বন্য পাখির বয়স যে ৭৪ বছর হতে পারে সেটাও তো একটা চমকই। কারণ ১৯৫৬ সালে এই পাখিটি যখন প্রথম নজরে পড়েছিল তখন তার বয়স ছিল ৫ বছর।

তারপর থেকে তাকে নজরেই রাখা হয়েছিল। বিশেষজ্ঞেরা তার গতিবিধির ওপর নজর রাখছিলেন। সাদা কালো পালকে মোড়া অনেকটা হাঁসের মত চেহারার এই পাখির ঠোঁট কিছুটা লম্বা। লায়সান অ্যালবাট্রস প্রজাতির এই পাখি বড় চেহারার সামুদ্রিক পাখি হিসাবই পরিচিত।

প্রশান্ত মহাসাগরের বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাওয়া যায়। সেই প্রজাতির পাখির দুনিয়ারই একটি পাখি হল উইসডম। উইসডম নাম দেওয়া হয়েছিল তাকে। সেই উইসডমের এখন ৭৪ বছর বয়স।

সে এখনও প্রতিবছর সেই জায়গায় একটা নির্দিষ্ট সময় ফিরে আসে যেখানে সে ডিম পাড়তে অভ্যস্ত। সেখানেই সে তার ৭৪ বছর বয়সেও খুঁজে নিয়েছে এক সঙ্গী। তার সঙ্গে মিলনের পর সে ১টি ডিমও পেড়েছে। সেই ডিমে তা দিতেও দেখা গেছে তাকে।

পড়ুন : ৬৭ বছর বয়সেও ডিম দিচ্ছে ‘জ্ঞানী’

এসবই ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস-এর প্যাসিফিক রিজিয়ন সমাজ মাধ্যমে প্রকাশ করেছে। ফলে এখন পৃথিবী জেনেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি ৭৪ বছর বয়সেও দিব্যি ডিম পেড়েছে।

প্রসঙ্গত উইসডম এখনও পর্যন্ত প্রায় ৪০টি ডিম পেড়েছে। হাওয়াইয়ের কাছেই উত্তর প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপে উইসডম বহাল তবিয়তে দিন কাটিয়ে চলেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026