World

কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অন্তঃসত্ত্বা তরুণী

একেই বলে উলট পুরাণ। এক ১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ১৯ বছরের এক তরুণীকে। তরুণী কয়েকমাসের অন্তঃসত্ত্বা। ম্যাকেঞ্জি লেই গাফি নামে ওই তরুণী মার্কিন স্বাস্থ্য প্রকল্প মেডিক্যাডে নাম নথিভুক্ত করতে গিয়ে ১৪ বছরের এক কিশোরকে তার সন্তানের পিতা বলে জানায়। এরপরই মেডিক্যাডের তরফে পুলিশে বিষয়টি জানানো হয়। পুলিশ হলিউডের অ্যালবামার বাসিন্দা ওই তরুণীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে ওই তরুণীর সঙ্গে এক কিশোরের দেখা হয় ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয়। এক বন্ধুর সূত্রেই ওই কিশোরের সঙ্গে তার আলাপ হয়। তরুণীর দাবি, তারপর থেকে বেশ কয়েকবার ১৪ বছরের ওই কিশোরের সঙ্গে সে তার গাড়িতে যৌন সম্পর্কে লিপ্ত হয়। আর তাতে সে খুশিই। ওই কিশোরকে নিজের সন্তানের পিতা হিসাবে দেখতেও চায় সে। পুলিশ আরও জানতে পেরেছে ফেসবুকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রেগনেন্সি টেস্টের প্রমাণ সহ পোস্ট করে গাফি।

গাফির বিরুদ্ধে ধর্ষণ, শিশুকে অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, যৌন নিগ্রহ সহ বেশ কিছু ধারায় মামলা রুজু হয়েছে। তার মোবাইল থেকে ওই কিশোরের নগ্ন ছবি মেলায় শিশু পর্ণোগ্রাফির অভিযোগেও পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যদিও এসব নিয়ে গাফির কোনও মাথাব্যথা নেই বলেই জানিয়েছে পুলিশ। বরং ওই কিশোরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মা হতে চলায় বেজায় খুশি সে।

News Desk

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026