Entertainment

এবার ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা করোনা পজিটিভ

বচ্চন পরিবারে আরও ২ জনের করোনা ধরা পড়ল। ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যার করোনা পজিটিভ ধরা পড়েছে।

মুম্বই : গত শনিবার রাতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে জয়া বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ব়্যাপিড কিটে পরীক্ষা হয়। তাতে তাঁদের করোনা নেগেটিভ ধরা পড়ে। যদিও তারপরেও জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা অভিষেক বচ্চনের গলা থেকে লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায় ঐশ্বর্য ও আরাধ্যা করোনা পজিটিভ।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি ৪৬ বছরের ঐশ্বর্য রাই বচ্চন ও ৮ বছরের আরাধ্যা অভিষেক বচ্চনের করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, লালারস পরীক্ষা করেও জয়া বচ্চনের করোনা পাওয়া যায়নি। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনাও করেন মন্ত্রী।

বচ্চন পরিবারে জয়া বচ্চনকে বাদ দিয়ে বাকি ৪ জনই এখন করোনা পজিটিভ। অমিতাভ ও অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তির পর থেকেই পরিবারের বাকিরা হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন। এদিকে বচ্চন পরিবারের মত বলিউডের সেলেব্রিটি পরিবারে করোনা থাবা বসানোর পর তা নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় সকলের আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026