Business

বন্ধ হয়ে যাচ্ছে এয়ারসেল? শঙ্কায় গ্রাহকরা

মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারসেল নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এমন এক খবর কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে কর্পোরেট দুনিয়ায়। সম্প্রতি এমনও শোনা গেছে যে এয়ারসেল নাকি তাদের কর্মীদের কঠিন সময়ের জন্য মানসিকভাবে তৈরি থাকতে বলেছে। তবে কী বন্ধই হয়ে যাচ্ছে এয়ারসেল? ক’দিনের মধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চলেছে সংস্থা?

এ প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরফলে একদিকে যেমন এয়ারসেলের ৫ হাজারের ওপর কর্মী চাকরি হারানোর আতঙ্কে কাঁপছেন, ঠিক তেমনই শঙ্কিত গ্রাহকরা। যাঁরা এয়ারসেলের নম্বর ব্যবহার করছেন তাঁরা এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক সমস্যায় পড়েছেন। আর্থিক দিক থেকেও এয়ারসেল কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছে বলে খবর। যদিও সংস্থা বন্ধ হয়ে যাওয়ার খবরে আমল দিতে রাজি নয় এয়ারসেল কর্তৃপক্ষ। তাদের যুক্তি এটা নিছকই নেটওয়ার্কের সমস্যা। তা মেটানোর চেষ্টা চলছে। যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা সামনে নেটওয়ার্কের সমস্যার কথা সামনে বললেও মোটেও সুবিধের অবস্থায় নেই এই সংস্থার ভবিষ্যৎ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026