World

ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ২৫

কে ছিলেন না হেলিকপ্টারে! তাবড় রাজনৈতিক নেতা থেকে এলাকার ডেপুটি কমান্ডার। এমন হুজ হুদের নিয়ে ওড়া সেনা হেলিকপ্টার মাঝ আকাশেই ভেঙে পড়ল। মৃত্যু হল ২৫ জনের। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ফারা প্রদেশের আনার দারা এলাকায়। এই এলাকা তালিবানদের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত বলে জানিয়েছেন আফগান সেনা মুখপাত্র নূর খালিকি। তবে তিনি একটা স্পষ্ট করেননি যে এই হেলিকপ্টার ভেঙে পড়ার পিছনে তালিবানি হাত আছে কিনা। শুধু এটা জানিয়েছেন ২টি হেলিকপ্টার একসঙ্গে সেখান দিয়ে উড়ছিল। যেখানে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে ফারা প্রদেশ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে হেলিকপ্টারটি ওই পাহাড়ি এলাকায় একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে।

সেনা বা প্রশাসনের তরফে তালিবান হামলার কথা না জানানো হলেও তালিবানের তরফে ঘটনার পরই এক দায় স্বীকার করে দাবি করা হয় যে তারাই হেলিকপ্টারটিকে সরাসরি আক্রমণ করে নামিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026