World

২টি সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত ১৫

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল ২টি সেনা হেলিকপ্টারের। ঘটনায় মৃত্যু হল ১৫ জনের। মধ্য রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে।

কাবুল : রাতের আকাশে এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। বুধবার গভীর রাতে ২টি সেনা হেলিকপ্টার যাচ্ছিল দেশবিরোধী কার্যকলাপে উত্তপ্ত এলাকার দিকে। ঠিক তখনই ২টি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা, নাকি সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছয়নি, ঠিক কী কারণে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

২টি হেলিকপ্টার মিলিয়ে মোট ১৫ জন ছিলেন। মাঝ আকাশে ২টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর ২টি কপ্টারই ভেঙে পড়ে। যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নাওয়া-ই-বারকজাই জেলায়। লস্কর গাহ শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় ঘটনাটি ঘটে। এই লস্কর গাহ দখলের চেষ্টা কয়েকদিন ধরেই চালাচ্ছে তালিবান।

তালিবান স্থানীয় কিছু জঙ্গির সঙ্গে হাত মিলিয়ে একজোট হয়ে লস্কর গাহ দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে সেখানে আফগান সেনার সঙ্গে তাদের লড়াই চলছে। আকাশপথে তাদের ওপর আফগান সেনা আক্রমণ হানছে।

হেলিকপ্টার ২টি মাঝ রাতে আচমকা তালিবান ঘাঁটিতে হানা দিতেই যাচ্ছিল বলে মনে করা হচ্ছে। এভাবে জঙ্গি ঘাঁটি এর আগেও উড়িয়ে দিয়েছে আফগান সেনা।

কিন্তু এবার সে কাজ সফলভাবে সম্পূর্ণ করার আগেই দুর্ঘটনার কবলে পড়ল সেনা হেলিকপ্টার ২টি। ক্ষতি হল আফগান সেনার। ২টি হেলিকপ্টারের পাশাপাশি ১৫ জন সেনাকে হারাতে হল তাদের।

গত ২৪ সেপ্টেম্বরও আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে। তদন্তে জানা যায় হেলিকপ্টারটি আকাশে ওড়ার সময় যান্ত্রিক গোলযোগের শিকার হয়। তারপরই সেটি ভেঙে পড়ে। কপ্টারে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কোথাও আক্রমণ হানতে এই হেলিকপ্টার ব্যবহার করে আফগান সেনা। জঙ্গি নিধনের কাজে হেলিকপ্টার আফগান সেনার এখন বড় ভরসা। জঙ্গি ডেরা লক্ষ্য করে সেখানে আচমকাই আকাশ পথে হামলা চালিয়ে ফিরে আসছে এই হেলিকপ্টারগুলি। তাতে গুঁড়িয়ে যাচ্ছে জঙ্গি শিবির। জঙ্গিদের প্রাণ তো যাচ্ছেই, সেইসঙ্গে তাদের বহু অস্ত্রও ধ্বংস হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026