Entertainment

গান গায়ক গান আর কৃতিত্ব পান নায়ক, ক্ষোভ উগরে দিলেন গায়ক অভিজিৎ

গায়ক অভিজিৎ ভট্টাচার্য তাঁর চাঁচাছোলা বক্তব্যের জন্য পরিচিত। এবারও সেটাই হল। এবার সরাসরি গায়কদের হয়ে সওয়াল করলেন তিনি।

৯০-এর দশকে অভিজিৎ ভট্টাচার্য একের পর এক হিট গান উপহার দিয়েছেন। আরেক বঙ্গ সন্তান কুমার শানু যখন বলিউড মাতাচ্ছেন, তখন অভিজিৎও তাঁর নিজস্ব ছাপ রাখছিলেন গানের দুনিয়ায়। সেসময় উদিত নারায়ণও তাঁর কণ্ঠের যাদুতে প্রসিদ্ধ।

সেই অভিজিৎ গানের জগতে যেমন এক তারকা হয়ে যান, তেমনই তাঁর চাঁচাছোলা বক্তব্যের জন্যও পরিচিতি পান। অভিজিৎ নানা বিষয়ে যখনই মুখ খুলেছেন তখনই স্পষ্ট করে তাঁর মতামত ব্যক্ত করেছেন। ক্ষোভ উগরে দিয়েছেন। এবার একটি রিয়্যালিটি শোতে উপস্থিত হয়ে সঞ্চালক আদিত্য নারায়ণের প্রশ্নে অভিজিৎ ফের নাড়িয়ে দিলেন বলিউডকে।

অভিজিৎ তাঁর ভঙ্গিতেই যা বলেন তার মর্মার্থ এটাই যে গান যখন গাওয়া হয় তখন গায়করা সেটা গান। কিন্তু সেই গানের সব কৃতিত্বটুকু নিয়ে যান অভিনেতা।

মজা করেই অভিজিৎ বলেন, অভিনেতারা তো দারুণ গান, তবে গায়করা গানটা গান হৃদয় থেকে আর কিছু সময় মুখ দিয়ে। অর্থাৎ অভিনেতারা কেবল গানের সঙ্গে ঠোঁট মিলিয়েই কৃতিত্ব পান। গানটার আসল কৃতিত্ব যেখানে গায়কের।

অভিজিৎ একথা বললেও এটা হয়তো সব গায়কেরই মনের কথা। তাঁদের সকলের ক্ষোভ। কারণ সিনেমার পর্দায় যখন অভিনেতা গানটা গান তখন দর্শকের তাঁর মুখেই সেই গানটা মনে থাকে।

অনেক সময় দর্শক ভুলে যান আসলে কে গেয়েছেন। কিন্তু গানটা শুনলে অভিনেতার মুখটা প্রথমেই মনে ভেসে ওঠে। এটাই হয়ে থাকে। ফলে এটা একজন গায়কের ক্ষোভের কারণ হতেই পারে। গায়কদের সেই যন্ত্রণাই এবার শব্দে ফুটে উঠল অভিজিৎ ভট্টাচার্যের মুখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *