Sports

নিঃশব্দ প্রতিবাদ, ফুটবল মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন না মহিলা ফুটবলাররা

এভাবেও যে প্রতিবাদে শামিল হওয়া যায় তা এবার দেখা গেল ফুটবল মাঠে। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ পরিস্থিতি পিছু ছাড়ল না খেলার ময়দানকেও।

মহিলা এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। সেখানে প্রতিযোগিতার প্রথম ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়া এবং ইরানের মধ্যে। প্রথামত ২ দলের খেলোয়াড়েরা খেলা শুরুর আগে মাঠে লাইন করে দাঁড়িয়েছিলেন। সেখানে ২ দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে।

নিজের দেশের জাতীয় সঙ্গীত শুরু হলে গলা মেলান খেলোয়াড়েরাও। এটাই রীতি। যা দেখে অভ্যস্ত সকলেই। কিন্তু মহিলা এশিয়া কাপের প্রথম ম্যাচেই সেই প্রচলিত প্রথা ভেঙে দিলেন ইরানের মহিলা ফুটবলাররা।

তাঁরা মাঠে এসে যেমন লাইন দিয়ে দাঁড়ানোর দাঁড়িয়েছিলেন। কিন্তু ইরানের জাতীয় সঙ্গীত মাইকে বেজে ওঠার পরও তাঁরা নিশ্চুপ থাকেন। বোঝাই যাচ্ছিল তাঁরা জাতীয় সঙ্গীতে গলা মেলাচ্ছেন না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রাণ যাওয়ার বিরুদ্ধেই এই প্রতিবাদ। নিঃশব্দ প্রতিবাদ। ইরানের মহিলা ফুটবল দল সেই প্রতিবাদে শামিল হল ফুটবল মাঠে।

এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও ফুটবলাররা এবং কোচ বিষয়টি এড়িয়ে যান। কোচ পরিস্কার জানান তাঁরা খেলায় মন দিতে চান। খেলায় অবশ্য ইরানকে হার মানতে হয়েছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ৩টি গোল করে কোরিয়া।

হেরে গেলেও নিজের দেশের মহিলা ফুটবলারদের লড়াইয়ে খুশি কোচ। তবে এই খেলার ফলাফল নিয়ে যত না কেউ চর্চা করছেন, তার চেয়ে অনেক বেশি চর্চা হচ্ছে ফুটবল মাঠে ইরানের জাতীয় সঙ্গীত না গেয়ে মহিলা ফুটবলারদের প্রতিবাদ নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026