Sports

ফের বিশ্বকাপে লাইভে থাকা রিপোর্টারকে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

কদিন আগেই বিশ্বকাপে লাইভ রিপোর্টিং করার সময়ে জার্মানির একটি চ্যানেলের তরুণী রিপোর্টারের বাঁ স্তন চেপে ধরে তাঁর গালে চুম্বন করে চলে যান এক ফুটবল সমর্থক। সে সময়ে ওই তরুণী কিন্তু তাঁর লাইভ শেষ করেন পেশাদার ভঙ্গিতেই। তারপর সোশ্যাল সাইটে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁর কাজের জন্য ৩ দিন পর ক্ষমাও চেয়ে নেন ওই রাশিয়ান সমর্থক।

কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, বরং ফের লাইভে থাকা তরুণী রিপোর্টারকে চুম্বনের চেষ্টা করলেন এক ফুটবল সমর্থক। জাপান-সেনেগাল ম্যাচের আগে মাঠের বাইরে থেকে লাইভ রিপোর্টিং করছিলেন ব্রাজিলের টিভি গ্লোবো-র রিপোর্টার জুলিয়া গুইমারেজ। লাইভে থাকাকালীনই তাঁকে আচমকা চুম্বন করতে ঝুঁকে পড়েন এক যুবক। ওই যুবকের উদ্দেশ্য বুঝতে পেরে অন্যদিকে ঝুঁকে দ্রুত নিজেকে বাঁচান ওই তরুণী। প্রায় তাঁর গালের কাছ পর্যন্ত পৌঁছেও তাই চুম্বনটা আর করে উঠতে পারেননি ওই যুবক। তরুণী সরে যাওয়ায় ওই ফুটবল সমর্থক সরে যান। এবার তরুণী নিজেকে সামলে নিয়ে লাইভেই ওই যুবকের দিকে চেয়ে কড়া ভাষায় প্রতিবাদে মুখর হন। সাফ জানান, তিনি ব্রাজিলে রিপোর্টিং করার সময়ে এমন অবস্থায় কোনওদিন পড়েননি। এমন কাজ আর জীবনে কখনও না করার জন্য সতর্ক করেন জুলিয়া। চেঁচিয়েই বলেন, একাজ করতে তিনি ওই যুবককে কোনওদিন সুযোগ দেবেননা। একাজ আর কখনও করবেন না বলে যুবককে কড়া ভাষায় সতর্ক করে জুলিয়া ফের বলেন, এমন কাজ কখনও কোনও মহিলার সঙ্গে করবেন না। তাঁদের সম্মান করুন। বুঝলেন!

চুম্বনের চেষ্টা ও তারপর তরুণী রিপোর্টারের কড়া ভাষায় প্রতিক্রিয়া এখন ইন্টারনেটে ভাইরাল। রাশিয়ায় অন্য দেশের মহিলা রিপোর্টাররা লাইভে কাজ করতে গিয়ে যেভাবে পরপর অসম্মানের সম্মুখীন হচ্ছেন, তা রাশিয়ার সার্বিক ভাবমূর্তির জন্য কখনই সুখের নয়। সেটা মাথায় রেখে রাশিয়ার প্রশাসনের আরও কড়া হওয়ায় উচিত বলে পরামর্শ দিয়েছেন অনেকে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026