World

সোনার খনিতে বন্যা, খনি সুড়ঙ্গেই মৃত ৬০

২টি পাশাপাশি সোনার খনি। কিন্তু খনিগর্ভে যে সুড়ঙ্গ কাটা হয় তা ২টি খনিতে যুক্ত করে। এখানেই কাজ করছিলেন ৬০ জন শ্রমিক। ঠিক তখনই কাছের একটি জলাধার ফেটে গিয়ে সেখান থেকে হুহু করে জল বার হতে শুরু করে। যা নিমেষে আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার সৃষ্টি করে। তার সঙ্গে চলছিল একটানা বৃষ্টি। জল হুহু করে ঢুকতে থাকে সোনার খনিতে।

খনির সুড়ঙ্গে জল ভরতে থাকে। কিন্তু সেখান থেকে যে বাইরে বেরিয়ে আসবেন খনি শ্রমিকরা তার উপায় ছিলনা। তাঁরা সেখান থেকে বারই হতে পারেননি। ফলে সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তাঁদের হয়েছে বলে ধরে নিয়েছে প্রশাসন। আপাতত জল পাম্প করে বাইরে বার করে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের মাসোনাল্যান্ড ওয়েস্ট প্রদেশে।

জিম্বাবোয়ে প্রেসিডেন্ট এই মর্মান্তিক ঘটনাকে স্টেট অফ ডিজাস্টার হিসাবে ঘোষণা করেছেন। এদিকে প্রবল বৃষ্টি চলায় উদ্ধারকাজ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের দেহ খনি থেকে কবে উঠবে তা পরিস্কার নয়। এমনকি ৬০-এর বেশি সংখ্যক শ্রমিকও খনিতে থাকতে পারেন বলে মনে করছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026