Entertainment

পরিচিত ব্যবসায়ীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জিনাত আমানের

‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমের পর এবারে জিনাত আমান। বর্ষীয়ান অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল বি-টাউন। ষাটোর্ধ এক অভিনেত্রীর শ্লীলতাহানি? অভিযোগ উঠেছে অভিনেত্রীর পূর্ব পরিচিতের বিরুদ্ধে! যিনি কিনা মুম্বইয়ের একজন সফল ব্যবসায়ী। একজন বর্ষীয়ান অভিনেত্রীর শ্লীলতাহানির খবরে স্বভাবতই বিস্মিত বলিউড।

গত সোমবার মুম্বইয়ের জুহু থানায় উপস্থিত হন নিজের সময়ে বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী হিসাবে পরিচিত জিনাত আমান। তাঁর দাবি, মনোমালিন্যের কারণে পরিচিত ব্যবসায়ীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি। তারপরেও বেশ কয়েকমাস ধরে তাঁকে উত্যক্ত করত ওই ব্যবসায়ী। কুকথা বলার পাশাপাশি চলত দুর্ব্যবহার। বাধ্য হয়ে তাই তিনি পুলিশের দ্বারস্থ হন বলে জানিয়েছেন বলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শ্লীলতাহানি, প্রতারণা ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা দায়ের করেছেন ৬৬ বছরের জিনাত। এদিকে যার বিরুদ্ধে জিনাত আমান পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যবসায়ী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026