Entertainment

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। কি হয়েছিল জানালেন নিজেই।

বলিউডে যে কয়েকটি সিনেমা কালজয়ী তকমা পেয়েছে তার একটি অবশ্যই ১৯৭৮ সালের সিনেমা ডন। অমিতাভ বচ্চনের অন্যতম সেরা কাজের একটি এই অ্যাকশন থ্রিলার। যেখানে একটি দৃশ্যে অচেতন ডন অমিতাভ বচ্চনকে হুইলচেয়ারে বসিয়ে নার্স সেজে তাঁকে নিয়ে পালাবেন রোমা অর্থাৎ জিনাত আমান।

সেই দৃশ্যে ভাবলেশহীন মুখ নিয়ে রোমা হুইলচেয়ারে অচেতন অবস্থায় থাকা অমিতাভকে নিয়ে পালাচ্ছে। সেই টানটান দৃশ্যটি দেখে রোমার মুখে চোখে কিছু বোঝা না গেলেও আদপে সেই দৃশ্যটিতে অভিনয় জিনাত আমানের কাছে সহজ ছিলনা। এতটাই কষ্টসাধ্য ছিল যে আজও তিনি সেকথা ভুলতে পারেননি।

হুইলচেয়ারে বসে থাকা অমিতাভ বচ্চনকে ঠেলে নিয়ে যেতে রীতিমত কসরত করতে হচ্ছিল তাঁকে। কিন্তু ক্যামেরা চলছিল। তাই সেই কষ্ট মুখে ফুটে উঠতে দেননি জিনাত। বরং চরিত্র ফুটিয়ে তুলতে ঠিক যেমন মুখভঙ্গি থাকা উচিত ছিল সেটাই রেখে দেন।

যে দৃশ্য সিনেমার পর্দায় দেখে দর্শক কিছুই বুঝতে পারেননি, সে দৃশ্যে অভিনয় করতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হয়েছিল জিনাত আমানকে। সেকথা এতদিন পর অকপটে জানালেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি তুলে ধরেন তিনি। প্রসঙ্গত হাসপাতাল থেকে ডনকে নিয়ে পালানোর সেই দৃশ্যে বেশ কিছুক্ষণ হুইলচেয়ার ঠেলে নিয়ে যেতে হয় জিনাতকে।

সিনেমার পর্দায় দর্শকরা যেসব দৃশ্য দেখে চোখ সরাতে পারেননা, তেমন অনেক দৃশ্যে অভিনয় অভিনেতাদের জন্য মোটেও সহজ হয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026