Entertainment

মুদ্রার এপিঠ ওপিঠ, অভিনব উপায়ে সকলকে শেখালেন অভিনেত্রী জিনাত আমান

জিনাত আমান নামটা ভারতীয় সিনেমাপ্রেমী মানুষের কাছে অজানা নয়। একটা সময় পর্দা কাঁপানো এই অভিনেত্রী এবার সকলকে শেখালেন মুদ্রার এপিঠ ওপিঠ।

জিনাত আমান নামটা ভারতীয় চলচ্চিত্রে একটা মাইলফলকের মতন। নিজের একটা যুগ তৈরি করেছিলেন তিনি। রূপে গুণে আলাদাই ছিল তাঁর পর্দায় উপস্থিতি। সেই ডাকসাইটে অভিনেত্রী সমাজ মাধ্যমে যথেষ্ট সক্রিয়। তিনি এবার সেই সমাজ মাধ্যমকেই বেছে নিলেন তাঁর জীবনে মুদ্রার এপিঠ ওপিঠ দেখানোর জন্য।

জিনাত আমান এজন্য ২টি ছবি প্রকাশ করেছেন। একটি ছবিতে তিনি ঝলমলে পোশাক পরিহিতা। চোখে রোদচশমা। ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন। এজন্য হাতটা বিশেষ ভঙ্গিতে নাড়ছেন। ঝকঝক করছে তাঁর চেহারা।

পাশে আরও একটি ছবি দিয়েছেন। সেখানে তাঁর সামনে একটি টেবিলে অনেক খাবার সাজানো রয়েছে। তিনি একটি হাত দিয়ে নিজের মুখ ঢাকছেন। যেন বোঝানোর চেষ্টা করছেন ছবি তুলবেন না প্লিজ।

জিনাত আমান লিখেছেন, এটাই তাঁর ২ মুদ্রা। একটি হল ওয়ার্ক মুদ্রা। মানে কাজে আছেন এমন সময়। যেখানে তাঁর ঝলমলে পোশাক, চোখে রোদচশমা।

আর দ্বিতীয় মুদ্রা হল ক্যান্টিন মুদ্রা। যেখানে তিনি তাঁর পছন্দের খাবারে মন দিতে চান বলে ছবি তুলতে নিষেধ করছেন। একটা ব্যক্তিগত পরিসর চাইছেন।

জিনাত বোঝানোর চেষ্টা করেছেন তিনি কাজের সময় একরকম। আর সপ্তাহান্তে পছন্দের খাবারে মননিবেশ করার সময় আর একরকম। এভাবেই পছন্দের খাবারে মন দিয়ে নিজের মত করে সপ্তাহ শেষের আনন্দ উপভোগের পরামর্শ দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026