Entertainment

১৫ বছর পর স্টেজে ফিরলেন জিনাত আমান

বলিউডে একসময়ে নায়িকা হিসাবে আলোড়ন ফেলেছিলেন জিনাত আমান। সে সময়ে তিনি যতটা খোলামেলা পোশাকে সাহসী অভিনয়ের স্বাক্ষর রাখেন তা রীতিমত চর্চার বিষয় ছিল। ১৯৭০ ও ৮০-র দশকের শুরু পর্যন্ত তিনিই ছিলেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। পরবর্তীকালে তিনি টুকটাক অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। রুপোলী পর্দায় মাঝেমধ্যে তাঁকে দেখা গেলেও নাটকের মঞ্চে তাঁকে দেখা যাচ্ছিল না অনেকদিন। অবশেষে ১৫ বছর পর ফের স্টেজে ফিরলেন জিনাত আমান।

দ্যা গ্রেট ইন্ডিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল-এ দেখা যাবে তাঁকে। ‘ডিয়ারেস্ট বাপু, লাভ কস্তুরবা’ নামে একটি নাটকে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। মুম্বইতে এই থিয়েটার উৎসবের সূচনাই হবে তাঁর এই নাটক দিয়ে। এরপর তাঁর এই নাটকটি দেশের অন্যান্য শহরেও প্রদর্শিত হবে। জিনাত আমান অভিনয় করবেন এটা এখনও বড় চমক হিসাবেই দেখছেন উদ্যোক্তারা। ফলে এখনও জিনাত আমানের একটা ফ্যান ফলোইং রয়েই গেছে।

গ্রেট ইন্ডিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ৫ মাস ধরে চলবে। ভারতের বিভিন্ন শহরে এই উৎসব দেখা যাবে। ভারতের ২৫টি শহরে এই উৎসব হবে। উৎসবে জায়গা পেয়েছে ৫০টি নাটক। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই উৎসব শুরু হবে। থিয়েটারমোদী মানুষজনের জন্য অবশ্যই এটা একটা বড় খবর। আর বাড়তি আকর্ষণ হিসাবে জিনাত আমানের নাটক তো থাকছেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026