Entertainment

পেটে এত দাগ কিসের, সমালোচনার মুখে জারিন খান

অভিনেত্রী জারিন খানের পেটে অনেক দাগ। যে দাগকে সকলে চেনেন স্ট্রেচ মার্ক হিসাবে। সাধারণত সন্তানের জন্ম দেওয়ার পর মহিলাদের পেটের চামড়ায় এমন দাগ তৈরি হয়। অথবা ওজন অনেকটা কমিয়ে ফেললে চামড়ায় এমন স্ট্রেচমার্ক তৈরি হয়। যা প্রকৃতিগতভাবে স্বাভাবিক। কিন্তু তিনি তো অভিনেত্রী। তাঁকে তাই বোধহয় সর্বাঙ্গসুন্দর হতেই হয়। তা সে যে কোনও পরিস্থিতিতে। আর যদি না হন তাহলে তা লুকিয়ে রাখতে হয়। কিন্তু জারিন খান তাঁর পেটের স্ট্রেচমার্ক দেখিয়ে ফেললেন। একটি ক্রপ টপ পোশাক পড়ে তিন একটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন। যাতে তাঁর খোলা পেটে স্ট্রেচমার্কের দাগ স্পষ্ট। যা দেখে নেটিজেনরা চুপ থাকেননি। বরং প্রবল ট্রোলের মুখে পড়তে হয় জারিনকে।

জারিন খান অবশ্য স্পষ্ট জানিয়েছেন ১৫ কেজি ওজন কমার পর এমন দাগ স্বাভাবিক। আর তা যদি অস্ত্রোপচার করে পরিস্কার না করা হয় বা ফটোশপ করে ছবিতে এসব দাগ মুছে ফেলা না হয় তাহলে এমন দাগ থেকেই যায়। দেখাও যায়। আর তা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। কারণ তিনি সবসময় প্রকৃত রূপে থাকতে চান। তাঁর যদি কোনও খুঁত থাকেও তা দেখাতে তাঁর কোনও লজ্জা নেই। বরং তা ঢেকে ঢুকে বেড়ানো তিনি পছন্দ করেননা।

জারিন খানকে স্ট্রেচ মার্কের জন্য এভাবে ট্রোলের শিকার হতে দেখে চুপ থাকতে পারেননি অনুষ্কা শর্মা। বিরাটপত্নী তথা বলিউড তারকা অনুষ্কা সাফ জানিয়েছেন, তাঁর কাছে জারিন সুন্দরী, সাহসী এবং সর্বাঙ্গসুন্দর। অনুষ্কা পাশে দাঁড়ানোয় অনেক নেটিজেন হয়তো একটু দমে গেছেন। জারিন খানকে কিছুদিনের মধ্যেই ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ নামে একটি সিনেমায় দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026