Entertainment

বিমানে ‘অশালীন আচরণ’, অভিযোগ অভিনেত্রী জাইরা ওয়াসিমের

বিমানে সহযাত্রী এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। এটা ভয়ংকর। এটা কখনই হওয়া উচিত নয়। ইন্সটাগ্রামে করা ভিডিও পোস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই কান্নায় ভেঙে পড়ছিলেন দঙ্গল, সিক্রেট সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। ১৭ বছরের এই অভিনেত্রীর দাবি, তিনি ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে দিল্লি থেকে মুম্বই আসছিলেন। রাতের ফ্লাইট। সে সময়ে বিমানের কেবিনের আলো ডিমড করা ছিল। সে সময়ে সহযাত্রীর দ্বারা তিনি অশালীন আচরণের শিকার হন। প্রমাণ রাখতে জাইরা কিছু ছবি নেওয়ারও চেষ্টা করেন। কিন্তু আলো কম থাকায় সেভাবে ছবি ওঠেনি। জাইরার অভিযোগ, বিমান সংস্থার কর্মীদের কাছে সাহায্যে চেয়েও কাজ হয়নি। পরে বিমানবন্দরে নেমে তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে নিজের অভিজ্ঞতা জানান।

এদিকে এই ঘটনায় সারা দেশে আলোড়ন পড়েছে। কেন অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছেনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লির মহিলা কমিশনও। সূত্রের খবর, বিমান সংস্থাকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে চাপের মুখে ভিস্তারা এয়ারলাইন্স তাদের ট্যুইটার হ্যান্ডলে জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁরা জাইরা ওয়াসিমের পাশে সর্বতো ভাবে আছেন বলেও ট্যুইটারে দাবি করেছে ভিস্তারা কর্তৃপক্ষ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026