Entertainment

ঘুমের ঘোরে জাইরার গায়ে পা দিয়ে ফেলেছিলাম, দাবি অভিযুক্তের

ইচ্ছাকৃত নয়, ঘুমের ঘোরে পা অভিনেত্রীর কাঁধে উঠে গিয়েছিল। জেরায় পুলিশের কাছে এমনই দাবি করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিমের শ্লীলতাহানির অভিযোগে ধৃত বিকাশ সচদেব। গত শনিবার দিল্লি থেকে মুম্বইগামী বিমানের যাত্রী জাইরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে অভিযুক্ত সহযাত্রীর অভব্য আচরণের কথা জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন দঙ্গল গার্ল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিকাশকে রবিবার গ্রেফতার করে মুম্বই পুলিশ।

অভিযুক্তের দাবি, ঘটনার দিন দিল্লিতে নিকট আত্মীয়ের শেষকৃত্য থেকে ফেরার পথে ক্লান্ত ছিলেন তিনি। ঘুমন্ত অবস্থায় কখন তাঁর পা বিমানের সামনের আসনে বসে থাকা জাইরার গা স্পর্শ করে তা তিনি বুঝতে পারেননি। পরে অনিচ্ছাকৃত ভুলের জন্য অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়ে নেন বলে দাবি করেছেন বিকাশ। ক্ষমা স্বীকারের পরেও স্বামীর গ্রেফতারির প্রতিবাদে এদিন ক্ষোভে ফেটে পড়েন অভিযুক্তের স্ত্রী।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026