Sports

‘চক দে ইন্ডিয়া’-র নায়িকার সঙ্গে পরিণয়ে আবদ্ধ হলেন জাহির

‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় ভারতীয় মহিলা হকি টিমের সেই সুন্দরী ফরওয়ার্ডকে মনে পড়ে? প্রীতি সবরওয়াল নামে চণ্ডীগড়ের সেই খেলোয়াড়, যাঁর সঙ্গে সিনেমার শুরুতেই কোচ শাহরুখের খটাখটি লেগে যায়। তাঁর আবার একজন বয়ফ্রেন্ডকেও সিনেমায় দেখা যায়। তিনিও একজন খেলোয়াড়, ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ঘটনাক্রমে প্রীতির সঙ্গে সেই ক্রিকেটারের মনোমালিন্য ও বিচ্ছেদ হয়, প্রীতি খেলতে যান ওয়ার্ল্ড কাপ। এতো গেল রুপোলী পর্দার কাহিনি। বাস্তবের প্রীতি সবরওয়াল, থুরি অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের কোনও মনোমালিন্য হয়ে সম্পর্কে চিড় ধরেনি। বরঞ্চ বৃহস্পতিবার তাঁরা আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে নিজের মনের মণিকোঠায় রেজিস্ট্রি করে জায়গা দিলেন সাগরিকা। নিজের বেশ কিছু দিনের প্রেমিকা সাগরিকার সাথে পরিণয় বন্ধনে আবদ্ধ হয়ে নিউলি ম্যারেড জাহিরও যারপরনাই উৎফুল্ল।

বৃহস্পতিবার এক ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করে বিয়ে সারেন জাহির খান ও সাগরিকা ঘাটগে। এদিন বেঙ্গালুরুতে তাঁদের আইনি বিবাহ হয়। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজমহল হোটেলে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ইন্সটাগ্রামে পোস্ট করেছেন চক দে ইন্ডিয়ায় আর এক অভিনেত্রী বিদ্যা মালভাডে। আমন্ত্রণপত্রটি সাদা রঙের এবং তাতে কালো ও সোনালি রঙে লিখে আমন্ত্রণ জানানো হয়েছে। সাগরিকার বিয়ের গয়নার এক ঝলকও দেখা গেছে সেই ছবিতে। গত মে মাসেই যুবরাজ সিংয়ের বিয়ের পার্টিতে জাক-সাগরিকা জুটি তাঁদের নতুন ইনিংস শুরুর ইঙ্গিত দিয়েছিলেন।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026