Sports

দক্ষিণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন চাহাল? জল্পনায় জল ঢাললেন যুজবেন্দ্র

চলতি বছরে কি আবার বিয়ের নিমন্ত্রণ পেতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম? আইপিএল শেষ হওয়ার অপেক্ষা। তারপরেই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুজবেন্দ্র চাহাল? এই মুহুর্তে এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে দেশের ক্রিকেট টিমের স্পিন আক্রমণের অন্যতম সেরা স্তম্ভকে নিয়ে। যুবরাজ-হেজেল, জাহির-সাগরিকা, হরভজন-গীতা আর সবশেষে বিরুষ্কার দাম্পত্য জুটি বাঁধার পর্ব সাঙ্গ হয়েছে। এর মাঝেই কানাঘুষো রব উঠেছে, এক অভিনেত্রীর প্রেমে মজেছেন টিমের ড্রইংরুমের লাজুক ছেলে যুজবেন্দ্র! সেই অভিনেত্রী অবশ্য বলিউডের কেউ নন। দক্ষিণের কন্নড় ফিল্ম জগতের পরিচিত মুখ। নাম তানিষ্কা কাপুর।

তানিষ্কার সঙ্গে নাকি অনেকদিন ধরে লুকিয়ে প্রেম করছেন যুজবেন্দ্র। এই খবর হাওয়ায় ভাসছিল এতদিন। সিনিয়রদের পথ অনুসরণ করে তবে কি দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন যুজবেন্দ্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে লেগে পড়েন অনেকেই। কারণ, আইপিএল শেষ হলে কয়েকদিনের বিরতি। তারপর টি-২০ খেলতে যুজবেন্দ্র পাড়ি জমাবেন ইংল্যান্ডে। কথায় বলে শুভস্য শীঘ্রম। তাই খেলায় মন দেওয়ার আগেই কি শুভ কাজটা সেরে ফেলতে চলেছেন বছর ২৭-এর এই রোগাসোগা স্পিনার? এই নিয়ে জোর কানাঘুষো শুরু হয়। সেইসব কথা কানে আসে যুজবেন্দ্রর। তাই আইপিএল চলাকালীন যাবতীয় জল্পনায় জল ঢালতে ট্যুইটারে মুখ খুলেছেন তিনি। দেশের অনুরাগীদের কৌতূহলে কার্যত জল ঢেলে দিয়ে তানিষ্কার সঙ্গে তাঁর বিয়ের সম্ভাবনার তত্ত্ব এককথায় খারিজ করে দিয়েছেন যুজবেন্দ্র। ভক্তদের অনুরোধ করেছেন অযথা গুজব না ছড়াতে। তানিষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক যে নেহাত বন্ধুত্বের সেকথাও খোলসা করে দিয়েছেন যুজবেন্দ্র।

যদিও যুজবেন্দ্র চাহালের এই দাবির পরও অনেকে বলছেন বিশেষ সম্পর্কের কথা সামনে আসতে এর আগেও তো কতজনই তা অস্বীকার করেছেন। পরে দেখা গেছে, যা রটে তার কিছুটা ঘটের আপ্তবাক্য মেনে তাঁদের মধ্যে সম্পর্কই পরে সর্বসমক্ষে এসেছে। যুজবেন্দ্রর বেলায় তেমনটাই হয় কিনা, সেটাই দেখার বিষয়। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026