Business

প্রয়াত পদ্মভূষণ সম্মানে সম্মানিত শিল্পকর্তা যোগেশচন্দ্র দেবেশ্বর

শনিবার গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হল আইটিসি সংস্থার চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর-এর। আইটিসি-র সবচেয়ে বেশি সময়ের চেয়ারম্যান ছিলেন তিনি। কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। তবে শনিবার ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তা এখনও জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্ত্রী ও ২ সন্তান রয়েছেন। ১ ছেলে গৌরব ও ১ মেয়ে গরিমা। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১১ সালে দেবেশ্বরকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল। তিনি চেয়ারম্যান থাকাকালীন আইটিসি সংস্থার প্রভূত উন্নতি হয়। এফএমসিজি ক্ষেত্রে আইটিসি দেশের এক অন্যতম সংস্থা হয়ে ওঠে। ১৯৬৮ সালে আইটিসি-তে যোগ দেন যোগেশচন্দ্র দেবেশ্বর। তারপর ১৯৯৬ সালে সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে আইটিসি সংস্থার তরফেও শোক প্রকাশ করা হয়েছে।

দিল্লি আইআইটি-র প্রাক্তনী ছিলেন ওয়াই সি দেবেশ্বর। ব্যবসা জগত নিয়ে পড়াশোনা হার্ভার্ড বিজনেস স্কুলে। একসময়ে ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ভারত সরকারের ডাকে সাড়া দিয়ে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদও সাফল্যের সঙ্গেই সামলান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026