Business

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাকে ম্যারাথন জেরা ইডির, ছাড় পেলেননা ৩ কন্যা

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কাপুরকে ম্যারাথন জেরা করলেন ইডি-র আধিকারিকরা। রাণা কাপুরকে ইডির দফতরে নিয়ে গিয়ে জেরা করেন তাঁরা। ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে রাণা কাপুরকে তাঁদের হেফাজতেও নিয়েছে ইডি। মুম্বইতে শনিবার তাঁকে জেরা করা হয়। শুধু রাণা কাপুর বলেই নয়, ইডি-র আতস কাচের তলায় এসেছেন রাণা কাপুরের ৩ মেয়েও। তাঁদের বাড়িতেও তল্লাশি হয় এদিন।

ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা যখন তাঁদের ওই ব্যাঙ্কে রাখা গচ্ছিত আমানত নিয়ে আতঙ্কের দিন কাটাচ্ছেন, তখন কিন্তু ইয়েস ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক বড় ভূমিকা নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। এছাড়া স্টেট ব্যাঙ্কও ইয়েস ব্যাঙ্ককে বড় অঙ্কের লোনের রাস্তায় হাঁটতে চলেছে। যদিও তা লোন বা ঋণ হিসাবে দেওয়া হবে, নাকি এর বিনিময়ে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার তাদের দখলে আসবে তা এখনও জানা যায়নি।

গত বৃহস্পতিবার রাতেই ইয়েস ব্যাঙ্ক কাণ্ড সামনে আসে। তখন যখন রিজার্ভ ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে ৩০ দিনের জন্য সরিয়ে দিয়ে সেখানে একজন প্রশাসক নিযুক্ত করে। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয় ১ মাসে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না। তারপরই দেশ জুড়ে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মূলত দিওয়ান হাউজিং ফাইনান্স লিমিটেডকে দেওয়া ইয়েস ব্যাঙ্কের ঋণ নিয়েই ইডি-র জেরার মুখে পড়তে হয়েছে ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতাকে। সেক্ষেত্রে অনেক কাগজপত্র নিয়ে ইডি আধিকারিকদের প্রশ্ন রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026