World

মহামারির আকার নিল কলেরা, মৃত ২৩

জলবাহিত রোগ ক্রমশ থাবা বসাচ্ছিল। তা ক্রমশ প্রকট হচ্ছিল। অবশেষে চলতি মাসে সেই জলবাহিত রোগ কলেরা মহামারির আকার নিল ইয়েমেনে। ইয়েমেনের তাইজ শহরের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মার্চেই ৫ হাজার জনের ওপর মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। যেগুলি কলেরা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ২৩ জনের কলেরায় মৃত্যু হয়েছে। অবস্থা কার্যত মহামারির আকার নিয়েছে।

ইতিমধ্যেই অনেককে পরীক্ষা করে কলেরার জীবাণু দেহে মিলেছে। তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে। কিন্তু সংক্রমণ আটকানো যাচ্ছে না। ক্রমশ বাড়ছে কলেরা রোগে আক্রান্তের সংখ্যা। ২ বছর আগে একবার ইয়েমেনে কলেরা মহামারির আকার নিয়েছিল। তা রোখা সম্ভব হলেও তারপর আবার এখন তা প্রকট আকার নিয়েছে।

কলেরা আক্রান্তদের মধ্যে ৩ ভাগের ১ ভাগ ৫ বছরের কম বয়সী শিশু। প্রশাসনের তরফে যথাসম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026