Entertainment

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটা শেষ করলেন ইয়ামি গৌতম

তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটা শেষ করে কার্যত বিজয়ের হাসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন বলিউড তারকা ইয়ামি গৌতম।

নির্মল প্রকৃতির মাঝে এক চোখ ম্যাপল পাতায় ঢেকে তাঁর সেই নজরকাড়া হাসিমুখের ছবি শেয়ার করলেন বলিউড তারকা ইয়ামি গৌতম। এ যেন এক চরম সাফল্যের হাসি। আর সেই হাসি যে কতটা সাফল্যের তা নিজেই জানালেন ইয়ামি।

ইয়ামি জানিয়েছেন, তিনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। কোন সিনেমা? নাম বলা যাচ্ছে না। কারণ নাম এখনও স্থির হয়নি। নাম স্থির হওয়া বাকি থাকলেও সিনেমার শ্যুটিং কিন্তু বাকি নেই। তা সম্পূর্ণ হয়েছে।

ইয়ামি সোশ্যাল মিডিয়া মারফত পরিচালক সহ গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের। যাঁরা পুরো শ্যুটিংটা সম্পূর্ণ হতে সাহায্য করে গেছেন।

ইয়ামি আরও খুশি তুলমুল্লায় মাতা ক্ষীরভবানীর মন্দির দর্শন করে। সেখানে পুজো দিতে পেরে। এটা তাঁর কাছে খুব বড় প্রাপ্তি বলেই জানিয়েছেন ইয়ামি।

অক্টোবরেই কাশ্মীর পৌঁছন ইয়ামি। তারপর ৫০ দিনের টানা শ্যুটিং পর্ব সারেন। তবে ঠিক কেন এই সবে শ্যুটিং শেষ করা সিনেমাটি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা তা পরিস্কার করেননি ইয়ামি। এমনকি তাঁর এই সিনেমায় চরিত্রটা কি তাও স্পষ্ট হয়নি।

ভিকি ডোনার, ওএমজি ২, উরি সহ অনেক ছবির অন্যতম চরিত্র ইয়ামি গৌতম কিন্তু এই সিনেমা শেষ করতে পেরে দারুণ খুশি। এখন দেখার এই সিনেমা কবে মুক্তি পায় বা সিনেমায় তাঁকে কেমন লাগে দর্শকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026