Entertainment

বলিউডে ফের ফুটল বিয়ের ফুল, তবে গোপনে

গোপনেই এখন বিয়ে সারছেন সেলেব্রিটিরা। কাকপক্ষীও টের পাচ্ছেনা। যেমনটা হল শুক্রবার। বিয়ে থা সেরে তারপর তা রাষ্ট্র করলেন সদ্যবিবাহিত যুগল।

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে দেশ এখন এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক পরিবার শেষ হয়ে গেছে এই মারণ রোগের দাপটে। অনেক পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন বাকিরা।

সেসব পরিবারে চোখের জল কবে থামবে জানা নেই তবে কোনও কিছুর জন্যই কোনও কিছু থেমে থাকেনা। যেমনটা থেমে থাকছে না চারহাত এক হওয়া।

এখন অতিমারি আইন লাগু রয়েছে। বিয়ের অনুষ্ঠান নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ। তবে সব কিছু মাথায় রেখেই অনেক আগে থেকে স্থির হওয়া বিয়ে হয়ে যাচ্ছে।

সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতেই সাতপাকে বাঁধা পড়ছেন অনেকে। যেমনটা বাঁধা পড়লেন বলিউডের এক সুন্দরী নায়িকা।

যদিও তাঁর যে বিয়ে হচ্ছে শুক্রবার তা কেউ জানতেই পারেননি। সকলে জানতে পারলেন তিনি নিজে জানানোর পর। এতটাই গোপনে চারহাত এক হল বলিউড নায়িকা ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের।

আদিত্য পরিচিত উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার পরিচালক হিসাবে। ওটাই তাঁর ডেবিউ সিনেমা। আর তাতেই পকেটে পুরেছেন জাতীয় পুরস্কার। সেই আদিত্যকে জীবন সঙ্গী করলেন ইয়ামি।

শুক্রবার একদম ব্যক্তিগত একটি অনুষ্ঠানে বিয়ে হওয়ার পর তাঁদের বিয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ইয়ামি। জানান তিনি ও আদিত্য এখন থেকে স্বামী-স্ত্রী।

বিয়েটা যে গোপনে হয়েছে তা মেনে নিয়েছেন ইয়ামি। জানিয়েছেন তাঁর পরিবার ও আদিত্যর পরিবারের কয়েকজন মাত্র এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিয়ের পর নবদম্পতির ছবি পোস্ট করে ইয়ামি সকলের কাছে তাঁদের আগামী দিনের যাত্রার জন্য শুভেচ্ছা ও আশির্বাদ চেয়েছেন।

ছবি পোস্ট করার পরই অবশ্য ইন্সটাগ্রাম শুভেচ্ছার বন্যায় ভরে যায়। বন্ধুবান্ধব থেকে পরিচিত সকলেই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান ইয়ামির অনুরাগীরাও।

শুভেচ্ছা জানান বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ, দিয়া মির্জা, বাণী কাপুর সহ আরও অনেকে। ইয়ামির ৩টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। যার মধ্যে রয়েছে দশভি, এ থার্সডে এবং ভূত পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026