Entertainment

ইয়ামি গৌতমকে চমকে দিলেন জ্যাকি চ্যাং

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইয়ামি গৌতম। আপাতত তিনি হৃতিক রোশনের সঙ্গে চিনে রয়েছেন। সেখানে চলছে তাঁদের সিনেমা কাবিল-এর প্রমোশন। ভারতে অনেক আগেই মুক্তি পেয়েছে কাবিল। চিনে মুক্তি পেতে চলেছে। চিনে ভারতীয় সিনেমার কদর যথেষ্ট। ভাল ব্যবসাও হয়। ফলে ভারতীয় সিনেমা সেখানে প্রকাশ পাওয়ার আগে সেই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা চেষ্টা করেন সেখানে প্রমোশন করতে। সেখানেই স্বয়ং জ্যাকি চ্যাংয়ের কাছ থেকে একটি উপহার হাতে পেলেন ইয়ামি গৌতম।

জ্যাকি চ্যাংয়ের সঙ্গে কাবিল-এর প্রোমোশনে গিয়েই দেখা হয়েছে হৃতিক রোশনের। ২ জনে ছবিও তোলেন। তা প্রকাশিতও হয়। কিন্তু সে সময় ভারতে ছিলেন ইয়ামি। বালা নামে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সে সময় তিনি চিনে যেতে পারেননি। অবশেষে যখন গেলেন তখন জ্যাকি না থাকলেও তাঁর পাঠানো উপহারের বাক্স ইয়ামির হাতে পৌঁছয়। তাঁকে মনে রেখে জ্যাকি যে তাঁকে উপহার পাঠিয়েছেন তাতে আপ্লুত অভিনেত্রী। বাক্স খুলে তিনি দেখেন সেখানে তাঁর জন্য রয়েছে জ্যাকি চ্যাংয়ের পক্ষ থেকে একটি সনাতনি শাল।

আপ্লুত ইয়ামি বলেন, তাঁর সঙ্গে দেখা না হলেও জ্যাকি চ্যাংয়ের মত এমন একজন আইকন যে তাঁকে মনে রেখে উপহার পাঠিয়েছেন তাতে তিনি অভিভূত। এই উপহার তাঁর চিরকাল মনে থাকবে। ইয়ামি আরও বলেন, ছোট্ট থেকে জ্যাকি চ্যাংয়ের সিনেমা দেখে বড় হয়েছেন। তিনি জ্যাকির একজন ফ্যান। সেই জ্যাকি তাঁকে উপহার পাঠানোর বেজায় খুশি তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026