Entertainment

পুরো সিনেমা জুড়ে ১ জনই অভিনেতা, আজও সুনীল দত্তের এই সিনেমা এক আশ্চর্য ইতিহাস

একটা সিনেমায় তো কতই অভিনেতা অভিনেত্রী কাজ করেন। তবেই তো সব চরিত্র ফুটিয়ে তোলা যায়। এই সিনেমায় কিন্তু ১ জন অভিনেতাকেই পুরো সিনেমাটায় দেখা গিয়েছিল।

ভারতীয় সিনেমায় বেশ কিছু সিনেমা তার মৌলিকতার কারণে আজও চর্চিত হয়। শুধু ভারতে নয়, বিদেশেও তা নিয়ে চর্চা হয়। ভারতে তেমনই একটি সিনেমা তৈরি হয়েছিল ১৯৬৪ সালে।

সিনেমাটিতে ছিলেন ১ জন মাত্র অভিনেতা। তিনি সুনীল দত্ত। অবশ্যই সুনীল দত্ত তখন বলিউডে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর অভিনয় মানুষের মন কাড়ছে।

সেই সময় সুনীল দত্ত নিজেই একটি সিনেমা প্রযোজনা করেন। সেই সিনেমায় তিনিই ছিলেন একমাত্র অভিনেতা। আবার সিনেমার পরিচালকও ছিলেন তিনিই।

সে সময় ভারতীয় সিনেমায় এমন সিনেমার কথা তেমন ভাবা হতনা। তবে এই ন্যারেটিভ সিনেমা কিন্তু বিশ্বজুড়ে চর্চিত হয়। সিনেমায় ১ জন মাত্র অভিনেতা। তিনি সুনীল দত্ত।

সেই মানুষটি যে বাড়ি ফেরার পর দেখে তার স্ত্রী ও পুত্র নেই। তার ধারনা হয় তারা তাকে ছেড়ে চলে গেল। তারপর সেই মানুষটার পুরনো কথা মনে পড়া। আর এভাবেই একটি মাত্র অভিনেতা সিনেমাটিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। যেখানে সিনেমার একদম শেষে একটি দৃশ্যে কেবল সুনীল দত্তের স্ত্রী নার্গিসকে দেখা যায়।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও এই সিনেমার নাম রয়েছে। সুনীল দত্তের এই কালজয়ী সিনেমার নাম ছিল ‘ইয়াদেঁ’। যা সে সময় জাতীয় পুরস্কারও ঝুলিতে পুরেছিল। হিন্দিতে সে বছরের সেরা সিনেমা হিসাবে ইয়াদেঁ জাতীয় পুরস্কার পায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026