চিনের পার্লামেন্টে সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে পাশ হল নয়া আইন। যেখানে দেশের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার আর কোনও সময়সীমা রইল না। ফলে বর্তমান প্রেসিডেন্ট ৬৪ বছরের শি জিনপিং যতদিন বাঁচবেন, ততদিন প্রেসিডেন্ট থাকতে পারবেন। আর যাই হোক তাঁকে সরতে হচ্ছে না। যদি না ফের চিনের সংবিধান সংশোধন করা হয়। আর সকলেই জানেন চিনের সংবিধান সংশোধন কতটা জটিল বিষয়।
তবে হ্যাঁ, জিনপিং নিজে যতদিন চাইবেন ততদিন প্রেসিডেন্ট থাকবেন। তিনি নিজে থেকে সরে যেতে চাইলে তাতে কোনও বাধা নেই। চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত শি জিনপিংকে চিনের কমিউনিস্ট শাসনের রূপকার মাও যে দং-এর সমতুল মনে করা হয়। একতো তাঁর ভাবমূর্তি সম্বন্ধে মানুষের ধারণা খুব ভাল। দ্বিতীয়ত, তিনি দু’দশক আগে গভর্নর থাকাকালীন যেভাবে দুর্নীতিবিরোধী লড়াই শুরু করেন তাতে তাঁকে চিনের মানুষ অন্য চোখে দেখেন। মাওয়ের পর চিনে জিনপিংয়ের মত জনপ্রিয়তার অধিকারী আর কেউ হতে পারেননি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…