Health

এবার কী করোনার টার্গেট আফ্রিকা, ইঙ্গিত দিল হু

আফ্রিকায় এতদিন তেমন ভয়ংকরভাবে করোনা প্রকোপ না দেখালেও এখন ক্রমশ আফ্রিকায় করোনা সংক্রমণের হার বাড়ছে। আর তা বাড়ছে বেশ দ্রুত গতিতে। যা নিয়ে চিন্তিত হু।

চিন থেকে শুরু হয়ে এশিয়ার বহু দেশে প্রকোপ দেখিয়ে, ইউরোপ তছনছ করে দিচ্ছে করোনা ভাইরাস। বাদ যায়নি আমেরিকা। অস্ট্রেলিয়াও প্রভাবিত। শুধু যা একটু কম ছিল আফ্রিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মনে করছে এবার করোনার ভরকেন্দ্র হতে পারে আফ্রিকা। এমন ভাবার কারণও রয়েছে।

আফ্রিকায় এতদিন তেমন ভয়ংকরভাবে করোনা প্রকোপ না দেখালেও এখন ক্রমশ আফ্রিকায় করোনা সংক্রমণের হার বাড়ছে। আর তা বাড়ছে বেশ দ্রুত গতিতে। যা নিয়ে চিন্তিত হু।

গত মার্চ মাসে প্রথম আফ্রিকায় করোনায় মৃত্যু হয় এক সাংবাদিকের। জিম্বাবোয়ের ওই সাংবাদিক হারারে-তে মারা যান। তাঁকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি ভেন্টিলেটরও হারারেতে ছিলনা। আর এখানেই সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে হু।

কারণ এখন যা পরিস্থিতি তাতে আফ্রিকায় ১৮ হাজার মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজারের ওপর। দ্রুত বাড়ছে করোনা। কিন্তু আফ্রিকার লড়াই করার সেই আর্থিক ক্ষমতা বা পরিকাঠামো নেই।

হু এখন তাই চিকিৎসার চেয়েও অনেক বেশি জোর দিচ্ছে আফ্রিকায় ছড়িয়ে পড়াটা আটকানোর দিকে। কারণ করোনা রোগী সেখানে বাড়তে শুরু করলে আফ্রিকার দেশগুলির হাতে সেই চিকিৎসা পরিকাঠামো নেই যে তারা তার মোকাবিলা করতে পারে। করোনায় যে যন্ত্রটি খুবই দরকারি সেই ভেন্টিলেটর পর্যন্ত সামান্য রয়েছে আফ্রিকার হাতে। ক্রিটিকাল কেয়ার ইউনিট বা আইসিইউ বিশেষ নেই।

এদিকে দক্ষিণ আফ্রিকা, ঘানা, আইভরি কোস্ট, নাইজেরিয়া ও ক্যামেরুন-এ করোনা ইতিমধ্যেই থাবা বসিয়েছে। তাই আপাতত আফ্রিকার দেশগুলিতে করোনা ছড়িয়ে পড়া আটকানোর দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছে হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026