Health

ফলের রসের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফলের রসের দাম বাড়াতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি দেশের কাছেই এই আবেদন জানিয়েছে তারা। ফলের রসের সঙ্গে আরও ২টি খাবারের দাম বাড়ানোর পরামর্শ দিল তারা।

ফলের রসকে স্বাস্থ্যকর পানীয় বলেই মনে করেন অনেক মানুষ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা মনে করছেনা। বরং তারা ফলের রস থেকে মানুষকে দূরে নিয়ে যেতে তার ওপর আরও কর বসিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানাচ্ছে প্যাকেটজাত ফলের রস বা প্রক্রিয়াজাত ফলের রস আদপেও স্বাস্থ্যকর নয়। বরং স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। তবে শুধু ফলের রস বলেই নয়, হু আরও ২টি পানীয়ের ওপর আরও বেশি করে কর আরোপের পরামর্শ দিয়েছে।

যার একটি হল সুগারি ড্রিংকস বা মিষ্টি পানীয়। যার মধ্যে পড়ছে সোডা, মিষ্টি দুধ, এমনকি রেডি টু ড্রিংক বা তৈরি করা চা বা কফি। এগুলির দামও কর বসিয়ে বাড়ানোর পরামর্শ দিয়েছে হু। সেই সঙ্গে অ্যালকোহলিক পানীয়ের ওপরও বড় অঙ্কের কর আরোপের পরামর্শ দিচ্ছে হু।

হু জানাচ্ছে তারা লক্ষ্য করে দেখেছে ফলের রস থেকে অন্য সুগারি ড্রিংকসের দাম উল্টে কমছে। বিভিন্ন দেশেই এসব পানীয়ের দাম কমছে যাতে বিক্রি বাড়ে সেকথা মাথায় রেখে। হু জানাচ্ছে, এতে সংস্থাগুলি কোটি কোটি টাকা উপার্জন করছে ঠিকই, কিন্তু তা আখেরে মানুষের শরীরের ক্ষতি করছে।

যদি এগুলির ওপর মোটা অঙ্কের কর আরোপ হয় তাহলে এগুলির দাম অনেকটা বাড়বে। সেক্ষেত্রে মানুষের মধ্যে এমন পানীয়ের প্রতি আকর্ষণও কমবে। বিশেষত কৈশোর ও যুবা বয়সের ছেলেমেয়েদের মধ্যেই এগুলি পান করার প্রবণতা সবচেয়ে বেশি। আর সেটা তাদের শরীরের ক্ষতি করছে।

এগুলি থেকে মোটা হয়ে যাওয়া, হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবেটিস বা ক্যানসারের মত ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ছে। হু-এর এই আবেদনে এখন কতগুলি দেশ সাড়া দেয়, আদৌ এগুলির ওপর মোটা অঙ্কের কর আরোপ হয় কিনা তা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026