Health

৪টি কাশির ওষুধ চিন্তার কারণ হতে পারে, বলছে হু

এ দেশে তৈরি হওয়া ৪টি কাশির ওষুধ নিয়ে চিন্তা আছে। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এমনই জানিয়েছে। যা জানার পরই কেন্দ্রের তরফ শুরু হয়েছে তৎপরতা।

৪টি কাশির ওষুধ। যা সাধারণভাবে শিশুদেরই দেওয়া হয়। তাদের কাশি থামাতে অনেকসময় এই ওষুধ প্রেসক্রাইব করেন চিকিৎসকেরা। কিন্তু সেই ওষুধেই লুকিয়ে আছে এমন উপাদান যা কিডনির বড় ক্ষতি করে দিতে পারে।

এমনকি হু মনে করছে এমনও হতে পারে যে আফ্রিকার গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যুর পিছনেও রয়েছে এই ৪ কাশির ওষুধের হাত। ভারতে প্রস্তুত হওয়া এই ৪টি কাশির ওষুধ সম্বন্ধে ভারত সরকারকে সতর্কও করেছে হু।

এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্র। হরিয়ানার যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই কাশির ওষুধগুলি তৈরি করে সেখানে তদন্ত শুরু হয়েছে।

যে ৪টি কাশির ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছে হু সেগুলি হল, প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, ম্যাকফ বেবি কাফ সিরাপ এবং ম্যাগরিপ এন কোল্ড সিরাপ।

ডায়েথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল, এই ২ উপাদান গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি ব্যবহার হচ্ছে এই ৪ কাশির ওষুধে বলে অভিযোগ উঠেছে। এই ২ উপাদান মানুষের শরীরের পক্ষে প্রবলভাবে ক্ষতিকর। নানা শারীরিক সমস্যা শুরু হতে পারে এই ওষুধে।

হু আরও চিন্তায় যে এই ৪ কাশির ওষুধ শুধু গাম্বিয়া নয়, আফ্রিকার অন্য দেশেও পৌঁছে গিয়ে থাকতে পারে। হরিয়ানার ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা অবশ্য এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026