Health

করোনা মারতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ভুল, জানাল হু

করোনা ভাইরাসের আতঙ্ক যত চড়ছে, ততই তাকে রুখতে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ছে নানা তথ্য। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে, করোনা ভাইরাসকে মারতে যে তথ্যই মানুষ ইন্টারনেট থেকে পাচ্ছেন, তাকেই সত্য ধরে সেইমত এগোচ্ছেন। যেমন ইন্টারনেটে হালফিল ছড়িয়েছে যে করোনা ভাইরাস থেকে দূরে থাকতে মদ্যপান করা উচিত। এমন তথ্য যে সম্পূর্ণ ভুল সে সম্পর্কে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু।

হু জানিয়েছে অ্যালকোহল বা ক্লোরিন জাতীয় পদার্থ সারা গায়ে ছড়িয়ে দেওয়া বা স্প্রে করাও ভুল। কারণ করোনা দ্রুত দেহে ঢুকে পড়ে। ফলে ওপর থেকে অ্যালকোহল ছড়িয়ে তাকে মারা যাবেনা। বরং তারা সতর্ক করে জানিয়েছে, এভাবে করোনা আতঙ্ক থেকে কেউ যদি সারা গায়ে অ্যালকোহল স্প্রে করেন বা ক্লোরিন স্প্রে করেন তাহলে তা তাঁর জামাকাপড়, চোখ ও মুখের জন্য ক্ষতিকর হতে পারে।

হু একথাও জানিয়েছে, অ্যালকোহল বা ক্লোরিন কোনও কিছুর উপরিভাগে লাগালে তা জীবাণুমুক্ত করার কাজ করে। তবে তা যতটা খুশি দিলে চলবে না। সঠিক মাত্রায় তা দিতে হবে। তারজন্য বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। হু জানিয়েছে, করোনা থেকে যদি দূরে থাকতেই হয় তাহলে দরকার ঘনঘন হাত ধোয়া। অ্যালকোহল বেস রয়েছে এমন সাবান দিয়ে হাত ধোয়া উচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026