Health

বিশ্বজুড়েই কি ছড়াতে চলেছে মাঙ্কিপক্স, উত্তর জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্স ক্রমশ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এক আতঙ্ক থেকে এখনও পুরো রেহাই মেলেনি। ফের কি তেমনই এক আতঙ্ক গ্রাস করতে চলেছে। উত্তর দিল হু।

গত আড়াই বছর ধরে গোটা বিশ্ব এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে এখন ক্রমশ ছন্দে ফেরার লড়াই চালাচ্ছে। আর তার মধ্যেই একটা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। ফের কি তেমনই একটা কিছু থাবা বসাতে চলেছে? তবে কি নতুন অতিমারি হয়ে বিশ্বে ত্রাস হতে চলেছে আর এক রোগ? মাঙ্কিপক্স নিয়ে এমন প্রশ্ন ক্রমশ জোড়াল হচ্ছে।

অবশ্যই সিঁদুরে মেঘ। বিশ্ব এখন ইঙ্গিত পেলেও গত আড়াই বছরের আতঙ্কে ফিরে যায়। ফলে সেই ভীতি কাজ করছে। চিন্তার কারণও রয়েছে।

মাঙ্কিপক্স ক্রমশ বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই বিশ্বের ২৪টি দেশে ছড়িয়েছে এই রোগ। ৪৩৫ জন রোগীর সন্ধান মিলেছে। আফ্রিকায় আটকে না থেকে তা এখন অন্য মহাদেশেও ছড়িয়ে পড়ছে।

মাঙ্কিপক্স কি তবে ফের বিশ্বজুড়ে অতিমারি হয়ে থাবা বসাতে চলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে তাদের মতামত স্পষ্ট করে দিয়েছে।

হু জানাচ্ছে, মাঙ্কিপক্স ছড়াচ্ছে ঠিকই। তবে তা অতিমারির চেহারা নেবে কিনা তা বলার সময় আসেনি। এখনই এ বিষয়ে কোনও মন্তব্য বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে।

হু এটাও স্পষ্ট করেছে যে মাঙ্কিপক্সের ভাইরাস করোনা ভাইরাস নয়। তাই এটা সেভাবে ছড়াবে কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত মাঙ্কিপক্স প্রথম দেখা যায় সমকামী ও উভকামী মানুষের মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026