Health

মোটা হওয়ার জন্য ডিজিটাল মার্কেটিংকে দায়ী করল হু

মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষত ছোটদের মধ্যে। এজন্য ডিজিটাল মার্কেটিংকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এ নিয়ে সরবও হয়েছে হু।

বিশ্বে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষত তা বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। ইউরোপে মোটা হওয়ার সমস্যা যথেষ্ট উদ্বেগের চিত্র তুলে ধরতে শুরু করেছে।

এখন বিশ্বে ইউরোপে মোটা হওয়ার প্রবণতার চেয়ে এগিয়ে আছে কেবল আমেরিকা। ইউরোপ জুড়ে এভাবে মোটা হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া তো আছেই, সব মিলিয়ে বিশ্বজুড়েই এই প্রবণতা বৃদ্ধির জন্য ডিজিটাল মার্কেটিংকে কাঠগড়ায় চাপিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

কিছুটা অবাক শোনালেও হু জানিয়েছে, বিশ্বজুড়েই মোটা হওয়ার প্রবণতা বেড়েছে। আর সেই প্রবণতা গত ২ বছরে আরও ভয়ানক আকার নিয়েছে।

অনলাইনে নানা লোভনীয় খাবার কেনার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু তা অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর। অনলাইনে অর্ডার করে এসব খাওয়ার প্রবণতা ছোটদের মধ্যে সবচেয়ে বেশি।

যা কিন্তু আখেরে ওবেসিটি বা মোটা হওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আর তা বাড়ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের কারণেই।

শুধু ডিজিটাল মার্কেটিংই নয়, সেইসঙ্গে অনলাইন গেমও এই মোটা হওয়ার প্রবণতা বাড়াচ্ছে বলে দাবি করেছে হু। হু জানাচ্ছে, ছোটরা এখন অনলাইন গেম খেলতে ব্যস্ত। অনেকটা সময় এভাবে বসে বসে খেলার ফলে তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে।

হু-এর হিসাব বলছে এখন বিশ্বে ৬০ শতাংশ মানুষই এই মোটা হয়ে যাওয়ার সমস্যার শিকার। ছোটদের মধ্যে প্রতি ৩ জনে ১ জন এই সমস্যায় পড়ছে। এই পরিস্থিতি আরও ভয়ানক আকার নিয়েছে গত ২ বছরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026