Health

বিশ্ববাসীর কাঁধে গুরুদায়িত্ব সঁপে দিলেন হু প্রধান

২০২২ সাল এবং করোনা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর জেনারেল টেডরস এধেনম গেব্রিয়েসস। কার্যত দায়িত্ব কাঁধে চাপালেন বিশ্ববাসীর।

২০২২ সাল আসছে। আর কটা দিনের অপেক্ষা। সেই ২০২২ সাল আসার প্রাক্কালে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববাসীর কাঁধে চাপালেন হু প্রধান।

তিনি জানিয়েছেন ২০২২-এই যাতে করোনা বিদায় নেয় সেজন্য দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে বিশ্ববাসীকে। তাঁদেরই স্থির করতে হবে ২০২২ সালে করোনাকে বিদায় দেওয়ার পথ।

এখন ওমিক্রন মাথা চাড়া দিয়েছে। করোনার এ এক অতিভয়ংকর সংক্রামক প্রকার। তাকে হারাতে হলে বিশ্ববাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন হু প্রধান। তাঁর মতে, বিশ্ববাসীকে মনে রাখতে হবে জীবন বিসর্জন দেওয়ার চেয়ে উৎসব বিসর্জন দেওয়া ভাল।

সামনেই বড়দিন ও নিউ ইয়ার। বিশ্বজুড়েই এই বছর শেষের আনন্দে মেতে ওঠেন সকলে। হু প্রধান যে সেই বিষয়েই সতর্ক করলেন তা বলাই বাহুল্য।

ওমিক্রন সংক্রামক। তাই আনন্দে আত্মহারা হয়ে উৎসবে মেতে উঠে মানুষ যদি অবাধ মেলামেশায় যান, বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভিড় জমে যায়, তাহলে সেখানে ওমিক্রন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়বে। তাতে আদপে কিন্তু ওমিক্রন ছড়াবে এবং বিশ্বে ফের এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে।

তার চেয়ে এবার অন্তত এই উৎসব সীমিত পরিসরে পালন করে যদি ২০২২ সালে স্বাভাবিক জীবনে ফেরা যায়, যদি করোনাকে বিদায় জানানো যায় তাহলে তা সকলের জন্য মঙ্গলের বলেই বোঝানোর চেষ্টা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর জেনারেল টেডরস এধেনম গেব্রিয়েসস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026