ফাইল : টেডরস এধেনম গেব্রিয়েসস, ছবি - আইএএনএস
করোনা অতিমারি এখনও বিশ্বে স্থায়ী রয়েছে। তবে গোটা বিশ্বের মানুষ করোনার সঙ্গে দিন কাটাতে কাটাতে এটা বুঝে গিয়েছিলেন এ থেকে কী হতে পারে আর না পারে। কিন্তু সেই আপাত চেনা পরিস্থিতির দিশা বদলে দিতে পারে করোনার নয়া প্রকার ওমিক্রন।
বহুবার মিউটেট করার পর ওমিক্রন প্রকার তৈরি হওয়া করোনা প্রবল সংক্রামক। আবার দক্ষিণ আফ্রিকায় দেখা যাচ্ছে ওমিক্রনে একাধিকবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সবদিক বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস জানিয়েছেন ওমিক্রন করোনা অতিমারি পরিস্থিতির গতিপথই আগামী দিনে বদলে দিতে পারে।
বাড়তে বাড়তে বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। যে তালিকায় ভারতও রয়েছে। এই তালিকায় আরও দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
এই অবস্থায় হু প্রধান মনে করছেন ওমিক্রন বিশ্বের বহু মানুষকে সংক্রমিত করতে পারে। এর সম্বন্ধে জানতেও সময় লাগবে। করোনার এতদিনে যে প্রকারগুলি সামনে এসেছে তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ওমিক্রন ছড়াতে পারে।
ওমিক্রন এখন যেভাবে বাড়ছে তার ধরনের দিকে কড়া নজর রেখেছে হু বলেও জানান গেব্রিয়েসস। তিনি আরও বলেন, এটাও ঠিক যে করোনার আগের প্রকারগুলির চেয়ে ওমিক্রনের উপসর্গ অনেক হাল্কা। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। তাই হু এখন ওমিক্রনকে পর্যবেক্ষণে রেখেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…