Health

ভুল চিকিৎসায় বছরে কত মানুষ মারা যান, চমকে দেওয়ার মত তথ্য প্রকাশ করল হু

ভুল চিকিৎসার অভিযোগ প্রায়ই সামনে আসে। মানুষের মৃত্যু হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির কথা হাসপাতাল বা চিকিৎসক মানতে চাননা। কিন্তু এটা ঘটনা যে সারা বিশ্বে সারা বছরে ভুল চিকিৎসার শিকার হন বহু মানুষ। সংখ্যা চমকে দেওয়ার মতন। ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ সারা বিশ্বে বছরে মারা যান শুধু ভুল চিকিৎসার শিকার হয়ে। এই তথ্য সামনে এনে রীতিমত শঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডব্লিউএইচও।

এবারই প্রথম সারা বিশ্বে পালিত হতে চলেছে ওয়ার্ল্ড পেসেন্ট সেফটি ডে। তার আগেই এমন ভয়াবহ সত্য সামনে আনল হু। আর যখন এই তথ্য হু সামনে আনছে, বিশেষজ্ঞদের মতে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারেনা। হু জানাচ্ছে, কী অসুখ হয়েছে তা সঠিকভাবে নির্ধারণ করতে না পারা, ওষুধ প্রেসক্রিপশন করা ও চিকিৎসা ভুল করা এবং ওষুধের সঠিক মাত্রায় ব্যবহার না হওয়া। এই ৩টি কারণে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়।

হু অবশ্য যে সংখ্যাটি ভুল চিকিৎসায় মৃত্যু হিসাবে দেখিয়েছে তা নিম্ন ও মধ্য রোজগারের দেশগুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আর হিসাব বলছে এমন দেশগুলিতেই বিশ্বের ৮০ শতাংশ মানুষ বসবাস করেন। হু এটাও মেনে নিয়েছে যে অনেক ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির কথা হাসপাতাল বা চিকিৎসকেরা মানতে চাননা। যার ফলে আরও ভুল হচ্ছে। ভুল শোধরানো হচ্ছেনা। প্রসঙ্গত আগামী ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ার্ল্ড পেসেন্ট সেফটি ডে পালিত হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026