Health

করোনা স্ট্রেন ওমিক্রন নিয়ে নয়া সতর্কতা জারি করল হু

করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে গোটা বিশ্ব এখন নতুন করে চিন্তায় পড়েছে। এই অবস্থায় নয়া সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

করোনার নয়া স্ট্রেন ওমিক্রন এখন গোটা বিশ্বের জন্য মাথাব্যথার কারণ হয়েছে। ভারত সহ অনেক দেশ এই নয়া স্ট্রেন রুখতে দক্ষিণ আফ্রিকা, হংকং থেকে বিমান ওঠানামা বন্ধ করেছে।

বিশেষজ্ঞেরা বলছেন এতটা সংক্রামক করোনা প্রকার এর আগে আসেনি। করোনা মিউটেট করে এই ওমিক্রন ধরনের জন্ম দিয়েছে। যা প্রথম দেখা যায় দক্ষিণ আফ্রিকায়।

তারপর বোতসোয়ানা, হংকংয়েও ওমিক্রনে সংক্রমিত পাওয়া যায়। ওমিক্রন এতটাই সংক্রামক যে ১ জন থেকে বহুজনে তা সংক্রমিত হয়। যা নিয়ে এবার নয়া সতর্কতা জারি করল হু।

হু-এর তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনার এই ভয়ংকর ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ওমিক্রন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধোঁকা দিতে ওস্তাদ।

তার ওপর করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকলেও তা ৪০ শতাংশ কাজ করতে পারছেনা ওমিক্রনের বিরুদ্ধে। ফলে করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকলেই যে রক্ষে তাও নয়।

হু-এর মতে আগামী দিনে বিশ্বে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর তা হলে করোনার প্রকোপ ফের বাড়বে বলেই মনে করছে হু। বিশ্বজুড়ে করোনার ছবি ফের ভয়ংকর হবে।

প্রসঙ্গত ইউরোপ জুড়ে ওমিক্রন ছাড়াই প্রবলভাবে ছড়াচ্ছে করোনা। একাধিক দেশে সম্পূর্ণ লকডাউন চলছে। শীতের আগমনের হাত ধরে ইউরোপে নতুন করে ছড়াচ্ছে করোনা। এরসঙ্গে ওমিক্রন জোট বাঁধলে পরিস্থিতি যে চিন্তার কারণ হবে তা বলার অপেক্ষা রাখে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026