World

প্রতিবেশি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল হু

আগেই সে দেশে ভ্রমণে যেতে বারণ করেছে হু। সেখানে বাড়ছে ভাইরাসের দাপট। ফলে সেখানে গিয়ে আক্রান্ত হলে তা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা হতে পারে।

করোনা অতিমারির প্রভাব কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় গোটা বিশ্ব। এরমধ্যেই দোসর হয়ে দেখা দিচ্ছে আরেকটি রোগ। ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানে তার প্রকোপ বাড়ছে।

পাকিস্তানে বাড়ছে ওয়াইল্ড পোলিও ভাইরাসের দাপট। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে দেশে ভ্রমণের ক্ষেত্রে আপাতত ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করল। পাক সংবাদমাধ্যমের খবরে অনুযায়ী পাকিস্তান ছাড়াও আফগানিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করেছে হু।

হু সাম্প্রতিক একটি বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানকে পোলিও প্রবণ দেশ হিসাবে চিহ্নিত করেছে। হু জানিয়েছে এই ২ দেশ পোলিও নির্মূলে ব্যর্থ হয়েছে।

অবশ্য এর পাশাপাশি হু পাকিস্তানের পোলিওর বিরুদ্ধে পদক্ষেপের প্রশংসাও করেছে। ২০২০ সালে যেখানে পাকিস্তানে ৮৪ জন পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল সেখানে গত ১০ মাসে কোনও আক্রান্তের খোঁজ না পাওয়াকে সদর্থক ইঙ্গিত হিসাবেই দেখছে হু।

হু-এর পোলিও নিরোধক কমিটির নজরে এসেছে পাকিস্তানে পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক সমস্যাগুলি। যেগুলির উৎস হল শিশুদের অবহেলায় বড় হওয়া ও স্পর্শকাতর এলাকাগুলিতে টিকাকরণে সমস্যা।

ফাইল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওয়াইল্ড পোলিও ভাইরাসের প্রাথমিক উৎস হল আফগানিস্তান। শরণার্থীদের মাধ্যমে যে ভাইরাস প্রবেশ করছে পাকিস্তানে।

এই পরিস্থিতিতে বিদেশে যেতে চাওয়া পাক নাগরিকদের পোলিও টিকাকরণের প্রমাণ দেখাতে হবে। হু জানিয়েছে আগামী ৩ মাস পাকিস্তানের পোলিও পরিস্থিতির ওপর নজরদারি চালাবে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026