Health

করোনা অতিমারি আরও কতদিন চলবে, চিন্তা বাড়িয়ে উত্তর দিল হু

করোনা অতিমারি আর কতদিন ধরে এভাবে বিশ্বজুড়ে তার দাপট দেখাবে? এ প্রশ্নের উত্তরে কিন্তু মোটেও স্বস্তির কথা শোনাতে পারল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

অনেকেই যখন ভাবতে শুরু করেছেন করোনা অতিমারি এবার বিদায় নেওয়ার দরজায়। অনেকে বলছেন এর আগেও যে কোনও অতিমারির আয়ু ছিল ২ বছর, তাই এই বছরই শেষ হবে করোনা। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যতটা আগে করোনা বিদায় নেওয়ার কথা ছিল তা হয়তো হতে পারবেনা। করোনা অতিমারি ২০২২ সালেও বজায় থাকবে। আর তা অতিমারি হিসাবেই বজায় থাকবে। এর কারণও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হু।

হু জানাচ্ছে এর কারণ করোনা প্রতিষেধক টিকা প্রদানের ক্ষেত্রে বিস্তর বৈষম্য। বিশ্বের তথাকথিত দরিদ্র দেশগুলিতে টিকাকরণ হচ্ছেনা। তারা করোনা প্রতিষেধক টিকাই পাচ্ছেনা।

যেখানে করোনা প্রতিষেধক টিকা প্রদান অনেক দেশে অনেকটা এগিয়েছে সেখানে আফ্রিকা মহাদেশে এখনও ৫ শতাংশেরও কম মানুষের টিকাকরণ হয়েছে। যেহেতু সেখানে অধিকাংশই দরিদ্র দেশ তাই সেখানে টিকা এখনও পৌঁছয়নি।

অন্যদিকে আফ্রিকা বাদ দিলে বাকি সব মহাদেশেই টিকাকরণ ৪০ শতাংশ পার করেছে। এই বৈষম্য পৃথিবী থেকে করোনা বিদায়কে পিছিয়ে দিচ্ছে।

বিশ্বের সব মানুষকে টিকা না দিতে পারলে এর থেকে মুক্তি পাওয়া মুশকিল। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলি যাতে টিকা পায় সেজন্য ধনী দেশগুলিকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হু।

হু এটাও জানিয়েছে এটা না করলে ধনী দেশগুলিও কিন্তু জানে যে করোনা এখনই বিদায় নিতে পারবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026