Health

ভারতীয় ধরণ নয়, ভারতে পাওয়া করোনা স্ট্রেনের অন্য নাম দিল হু

করোনার ভারতীয় ধরণ বলে নানা জায়গায় বলা শুরু হওয়ার পরই তা নিয়ে প্রবল ক্ষোভ উগরে দেয় ভারত সরকার। তাতে কাজও হয়েছে। ভারতীয় ধরণের অন্য নাম দিল হু।

করোনার ব্রিটিশ স্ট্রেন, ব্রাজিল স্ট্রেন বা দক্ষিণ আফ্রিকার স্ট্রেন বলে বিভিন্ন ধরণকে চিহ্নিত করা হচ্ছিল। এগুলি মিউটেট করা করোনা স্ট্রেন। যা যে দেশে প্রথম দেখা যাচ্ছিল সেই দেশের নামের সঙ্গে জুড় দেওয়া হচ্ছিল স্ট্রেন কথাটি।

ভারতে পাওয়া এমনই একটি স্ট্রেনকে ভারতীয় স্ট্রেন নাম দিয়ে দেওয়া হয়েছিল অচিরেই। কিন্তু এ নিয়ে প্রবল ক্ষোভ উগরে দেয় ভারত সরকার। হু-এর কাছে অভিযোগও জানায় তারা। ভারতের সেই ক্ষোভে কাজ হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিয়েছে ভারতীয় স্ট্রেন নয়, ভারতে পাওয়া করোনা স্ট্রেন বি.১.৬১৭-কে এবার থেকে বলা হবে ডেল্টা স্ট্রেন। ফলে ভারতীয় স্ট্রেন বলে আর এই ভারতে পাওয়া করোনার ধরণকে ডাকা যাবে না।

হু এও জানিয়েছে যে কোনও দেশের নামের সঙ্গেই এই স্ট্রেন যোগ করে দেওয়া যাবেনা। বরং নতুন কোনও স্ট্রেন এলে সে যে দেশেই প্রথম পাওয়া যাক না কেন তার অন্য নাম হবে। হু এই স্ট্রেনগুলির নাম গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা প্রভৃতি নামে করার প্রস্তাব দিয়েছে।

প্রসঙ্গত ভারতে প্রথম পাওয়া স্ট্রেনটি যার নামকরণ হল ডেল্টা স্ট্রেন নামে তা এখনও বিশ্বের ৫৬টি দেশে পাওয়া গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026